স্বাস্থ্য

রক্তদানের পর যে খাবারগুলো খাওয়া ঠিক না

সান নিউজ ডেস্ক

অন্যের জীবন বাঁচানোর জন্য রক্তদান করা সবচেয়ে নিঃস্বার্থ কাজগুলোর মধ্যে একটি।

রক্তদান কেন্দ্র থেকে বেরিয়ে আসার পর শরীর যা হারিয়েছে তা পুনরুদ্ধার করার জন্য কাজ শুরু করে। রক্তদান করার পরবর্তী কয়েক ঘণ্টায় রক্তদাতা যা খান এবং পান করেন, তা অনেক বড় ভূমিকা পালন করে। সঠিক খাবার সেরে ওঠার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। ভুল খাবার বেছে নিলে অবসন্ন, মাথাঘোরা বা অসুস্থ বোধ করাতে পারে।

রক্তদানের পরের খাদ্যতালিকা গুরুত্বপূর্ণ

রক্তদানের পর নিজের যত্ন কীভাবে নেবেন তা নিয়ে ভাবা রক্তদানেরই একটা অংশ। রক্তদানের পর আপনার শরীর যখন সেরে উঠছে, তখন সঠিক খাবার ও পানীয় গ্রহণ করতে হবে। এর ওপরেই নির্ভর করবে শরীর সেরে উঠতে কত সময় নেবে এবং সেরে ওঠা সফল হবে কি না।

রক্তদানের পর যেসব খাবার ও পানীয় পরিহার করবেন

ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড রিসার্চ-এ প্রকাশিত ২০২৪ সালের একটি পর্যালোচনায় তুলে ধরা হয়েছে যে, রক্তদানের পর রক্তদাতার খাবার ও পানীয় তার আরোগ্য লাভের উপর সরাসরি প্রভাব ফেলে। পর্যালোচনাটিতে উল্লেখ করা হয়েছে যে, শরীরে পর্যাপ্ত পানি থাকা অপরিহার্য, কারণ একবার রক্তদানের ফলে শরীর থেকে প্রায় ৪৫০ মিলি তরল বেরিয়ে যায়। জেনে নিন রক্তদান করার পর কোন খাবারগুলো খাবেন না-

অ্যালকোহল

এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। রক্তদানের পর শরীরে এমনিতেই তরলের পরিমাণ কম থাকে। অ্যালকোহল পরিস্থিতি আরও খারাপ করে তোলে। অ্যালকোহল শরীরকে পানিশূন্য করে এবং রক্তদানের পর মাথা ঘোরা, ক্লান্তি বা হালকা মাথা ব্যথার মতো অনুভূতি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। এর পরিবর্তে শরীরকে সেরে উঠতে সাহায্য করার জন্য পানি, টাটকা ফলের রস বা ওরস্যালাইন পান করতে পারেন।

ক্যাফেইনযুক্ত পানীয়

রক্তদানের পর এক কাপ কড়া কফি লোভনীয় মনে হতে পারে। অন্তত রক্তদানের ঠিক পরেই এটি এড়িয়ে চলার চেষ্টা করুন। ক্যাফেইন শরীরের তরল ধরে রাখার ক্ষমতাকে প্রভাবিত করে; তাই, আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পানি পান না করেন, তবে ক্যাফেইনের মূত্রবর্ধক বৈশিষ্ট্যের কারণে আপনার শরীরে পানির অভাব দেখা দিতে পারে। রক্তদানের পরের কয়েক ঘণ্টায় এনার্জি ড্রিংকস, কড়া চা এবং বড় কাপে কফি পান করা এড়িয়ে চলুন।

প্রক্রিয়াজাত ও জাঙ্ক ফুড

চিপস, ভাজা খাবার, চিনিযুক্ত মিষ্টি এবং ক্যান্ডি আপনাকে দ্রুত শক্তি জোগাতে পারে। এই খাবারগুলো সাময়িকভাবে শক্তি জোগায়, কিন্তু কোনো পুষ্টিগুণ দেয় না।

খাবার বাদ দেওয়া

এটি উপবাস বা ডায়েট করার সময় নয়। আপনার শরীরের সুস্থ হয়ে ওঠার জন্য জ্বালানির প্রয়োজন। রক্তদান করার পর খাবার বাদ দেবেন না এবং কোনো কঠোর খাদ্যতালিকা অনুসরণ করবেন না। শরীরের সেরে ওঠার জন্য পুষ্টি, বিশেষ করে প্রোটিন, আয়রন এবং তরল পদার্থের প্রয়োজন হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা