স্বাস্থ্য

ঢাকা মেডিকেলে বিনামূল্যে করোনা পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগে আজ থেকে শুরু হয়েছে কোভিড-১৯ এর কার্যক্রম। করা হচ্ছে করোনা ভাইরাস পরীক্ষা। তিন ঘণ্টার মধ্যেই মিলবে ফল। স্বশরীরে হাসপাতালে এসে টেস্ট করাতে হবে।

ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসিরউদ্দিন জানান, কলেজের চারতলায় ভাইরোলজিস্ট ও জীবাণু বিশেষজ্ঞদের নিয়ে টিম গঠন করে এ পরীক্ষা কার্যক্রম চালু করা হয়েছে।

পরিচালক বলেন, আজ থেকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ভাইরোলজি বিভাগে রোগীদের করোনা পরীক্ষা করা হবে। বহির্বিভাগ, জরুরি বিভাগ ও হাসপাতালে ভর্তি থাকা রোগীরাই এ সেবা পাবেন। তিনি বলেন, করোনা টেস্ট খুবই ব্যয়বহুল। তবে এ পরীক্ষা যেন সহজেই এবং সুলভমূল্যে করা যায়, সে জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। ঢাকা মেডিকেলে সাধারণ মানুষ বিনামূল্যে করোনা পরীক্ষা করাতে পারবেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪%, জিপিএ-৫ পেয়েছেন ২১৩৭ জন

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক...

কুয়াকাটায় হোটেল লাইসেন্স নবায়নে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক আটক

কুয়াকাটায় আবাসিক হোটেলের নতুন লাইসেন্স ও নবায়নের ন...

রাজধানীতে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

গার্মেন্টেসে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা