স্বাস্থ্য
বিএসএমএমইউ

হাতাহাতিতে বন্ধ টিকাদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) টিকা কেন্দ্রে হাতাহাতির ঘটনায় সময়ের আগেই বন্ধ হয়ে যায় গণটিকার কার্যক্রম। এতে ক্ষুব্ধ হয়ে যায় টিকা প্রত্যাশীরা।

জানা গেছে, দায়িত্বরত আনসার সদস্যেদের সঙ্গে কেন্দ্রে প্রবেশ নিয়ে টিকা প্রত্যাশীদের হাতাহাতি হয়। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে টিকা কার্যক্রম। তবে হাতাহাতির ঘটনায় বৃহস্পতিবার পৌনে ১টায় বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৫টা থেকে টিকা নিতে লাইনে দাঁড়াতে শুরু করে টিকা প্রত্যাশিরা। ৮টা থেকে শুরু হয় টিকা কার্যক্রম। এ সময় লাইনে না দাঁড়িয়েও দায়িত্বরত আনসারদের সঙ্গে ভালো সম্পর্কের কারণে টিকা নিতে ঢুকেছেন অনেকে। এ নিয়ে সাড়ে ১১টার দিকে আনসারদের সঙ্গে হাতাহাতি হয় লাইনে দাঁড়ানো টিকা প্রত্যাশিদের। এর জের ধরেই সময়ের আগেই বন্ধ করে দেয়া হয়েছে টিকা কার্যক্রম।

নোয়াখালী থেকে আসান নূর ইসলাম সকাল সাড়ে ৯টা থেকে লাইনে দাঁড়িয়েছেন টিকার জন্য৷ পৌনে ১টায় কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় আর টিকা পাননি। তিনি বলেন, আমার সামনেই লাইনে না দাঁড়িয়ে টিকা নিতে ঢুকেছেন অনেকেই। টাকা দিলেই টিকে নিতে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আনসাররা। সবখানে অনিয়ম-দুর্নীতি।

ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন করিমা বেগম। টিকা নেবেন তার দেবর নুরুল ইসলাম। কিন্তু সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে দুপুর সাড়ে ১২টায় ভিতরে ঢুকতে পারলেও শেষ পর্যন্ত টিকা না নিয়েই ফিরতে হয়েছে তাদের।

করিমা বেগমের অভিযোগ, পরিচিত থাকলেই তাদের আগে টিকা দেয়া হচ্ছে। আর দুপুর ১টার দিকেই যারা টিকা দিবে সেসব ডাক্তার নার্স সবাই চলে যায়।

দায়িত্বরত আনসারদের সঙ্গে কথা বলে জানা যায় এর সত্যতাও। আনসার সদস্য আবু বকর বলেন, ‘টিকা নিতে এসে এরা আমাদের সঙ্গে ঝামেলা করেছে। আমাদের আনসার ইনচার্জের গায়ে হাত তুলেছে। তাই টিকা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এরপর তো আমরা এ কার্যক্রম চালাতে পারি না।’

বিদেশ যাবেন নোয়াখালী থেকে আসা মেহেদী হাসান। সকাল সাড়ে ৫টায় লাইনে দাঁড়ানো শুরু করে ৮টায় কেন্দ্রে ঢুকতে পারেন তিনি। তার সিরিয়াল ছিলো ৫৪৯। দুপুর আড়াটার দিকে টিকা না নিয়েই তাকে বের হতে হয়।

তিনি বলেন, আমি বিদেশ যাব। এতোক্ষণ বসিয়ে রেখে বলে টিকা দেয়া হবে না। শনিবারে আসতে হবে। এখন এতোদূর থেকে আবার শনিবার আসা কী সম্ভব?

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা