স্বাস্থ্যকর্মী
স্বাস্থ্য

তিন হাজার স্বাস্থ্যকর্মী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন না নেওয়ায় চাকরি থেকে বরখাস্ত হয়েছেন অন্তত তিন হাজার স্বাস্থ্যকর্মী। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফ্রান্সের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ের ভেরান বলেছেন, ‘৩ হাজার স্বাস্থ্যকর্মী এখনো করোনাভাইরাসের টিকা নেননি তাই তাদের বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে অনেকে জরুরিভিত্তিতে টিকা নেওয়ার জন্য নিবন্ধনও করেছিলেন।’

গত জুলাই মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দেশের স্বাস্থ্য সেবা খাতের সঙ্গে জড়িতদের জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক করেছিলেন। তার মধ্যে ২.৭ মিলিয়ন ছিল স্বাস্থ্যকর্মী। প্রেসিডেন্ট ঘোষিত বাধ্যতামূলক টিকাগ্রহণের শেষ সময়ের মধ্যেও যারা টিকা নেয়নি তাদের বরখাস্ত করা হয়েছে।

আর যারা টিকা নেওয়ার জন্য নিবন্ধন করে অপেক্ষায় ছিলেন তাদেরকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রথম ডোজ টিকা নিতে বলা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা