টিকা
স্বাস্থ্য

মডার্না-জনসনের বুস্টার ডোজের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক: মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকার বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

তবে এর জন্য পূর্বগৃহীত টিকাই বাধ্যতামূলক নয়। মার্কিনিরা চাইলে দেশটিতে অনুমোদিত যেকোনো টিকা বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন। খবর রয়টার্সের।

বুধবার (২০ অক্টোবর) এফডিএ’র ভারপ্রাপ্ত কমিশনার জ্যানেট উডকক এক বিবৃতিতে বলেছেন, কোভিড-১৯ রোগের বিরুদ্ধে সুরক্ষা অব্যাহত রাখতে অনুমোদিত বুস্টার ডোজ গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। গবেষণার তথ্য বলছে, পূর্ণ ডোজ নেওয়ার পরেও সময়ের সঙ্গে সঙ্গে টিকার সুরক্ষা ক্ষমতা কমে আসে।

সংস্থাটি এর আগে যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকার বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দিয়েছিল। যাদের বয়স ৬৫ বছরের বেশি, যারা জটিল রোগে আক্রান্ত অথবা কর্মক্ষেত্রে যাদের করোনা সংক্রমণের ঝুঁকি বেশি, তাদেরই বাড়তি ডোজ দেওয়ার অনুমতি দিয়েছে এফডিএ। এছাড়া প্রথম ডোজ নেওয়ার অন্তত ছয় মাস পর বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

গত সপ্তাহে এফডিএ’র একটি উপদেষ্টা প্যানেল একই ধরনের ব্যক্তিদের জন্য মডার্না টিকার তৃতীয় ডোজ ব্যবহারের সুপারিশ করেছিল। একই সঙ্গে, জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা নেওয়া সবাইকে প্রথমটি দেওয়ার অন্তত দুই মাস পর দ্বিতীয় ডোজ দেওয়ারও সুপারিশ করে তারা।

এফডিএ কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা বুস্টার ডোজ গ্রহীতাদের বয়সসীমা ৪০ বছরে নামিয়ে আনার চিন্তাভাবনা করছেন। ইসরায়েল এরই মধ্যে তাদের জনগণকে গণহারে ফাইজারের টিকার বুস্টার ডোজ দিয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা