স্বাস্থ্য

চট্টগ্রামে আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩২০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

সোমবার (২৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন চারজন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা এক লাখ দুই হাজার ১৬৩ জন।

ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ২০ জনের নমুনা পরীক্ষায় চারজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ১৯ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে তিনজন নগরের এবং একজন রাউজান উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাব, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাব এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে গত ২৪ ঘণ্টায় একজন করে মোট চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা