করোনায় মৃত্যুশূন্য দিন দেখলো দেশ
স্বাস্থ্য

করোনায় মৃত্যুশূন্য দিন দেখলো দেশ

নিজস্ব প্রতিবেদক: আবারও করোনায় মৃত্যুশূন্য দিন দেখলো বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এসময় নতুন করোনা শনাক্ত হয়েছে ২৬২ জনের। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জনে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৭ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ৪৯১ জন।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৪৯৬ নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ।

গত বুধবার (৮ ডিসেম্বর) দেশে করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়। এ নিয়ে গতকালের হিসেব অনুযায়ী মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২৮ হাজার ১৬ জনে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চরফ্যাশনে রোটেশনেই চলছে লঞ্চ, ভোগান্তিতে যাত্রীরা

‎ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া–ঢাকা নৌপথ...

ফ্রান্সজুড়ে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ

এক নজরে ফ্রান্সের বিক্ষোভ ও সংঘর্ষ

নাঈম-অঙ্কনের অবিশ্বাস্য ৩৬৩ রানের রেকর্ড জুটি

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে ইতিহাস গ...

শহর আ’লীগ অফিস এখন এনসিপির জেলা কার্যালয়!

ঝালকাঠিতে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র ল...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা