ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বে আরও ২৭৬ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা মহামারিতে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে। তবে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। এ সময় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পৌনে তিন শতাধিক মানুষ।

আরও পড়ুন : আগামী সপ্তাহে ইউক্রেনের পাল্টা আক্রমণ

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭৬ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ৬১ হাজার ৩০০ জনে।

এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ২৪৩ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৬৭ লাখ ২৫ হাজার ৫৭২ জনে।

আরও পড়ুন : ৬৬০ কোটি টাকা টোল আদায়

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন এবং মারা গেছেন ১৫ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১১ লাখ ১৪ হাজার ৭৮৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৪৪৯ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭১৭ জন এবং মারা গেছেন ৯৬ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৮৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৫৯ হাজার ৬৬২ জন মারা গেছেন।

আরও পড়ুন : হজ নিবন্ধনের সময় বাড়ছে না

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৯০ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৯৯ লাখ ৬৭ হাজার ৮১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৬ হাজার ৪২৫ জন মারা গেছেন।

একই সময়ে মেক্সিকোতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৭২ জন এবং মারা গেছেন ৩৪ জন।

আরও পড়ুন : কীর্তিনাশা নদীতে চার শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১২ জন এবং মারা গেছেন ৩৩ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৮ লাখ ২৬ হাজার ৮২৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ১৭৫ জনের।

একই সময়ে পোল্যান্ডে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫১ জন এবং মারা গেছেন ৯ জন।

আরও পড়ুন : জাপানে বিএসইসি-বিডার ‘রোড শো’ শুরু

এছাড়া গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২৩৩ জন এবং মারা গেছেন ৩৬ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৭৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৪ হাজার ৪৪৩ জন মারা গেছেন।

একই সময়ে ইন্দোনেশিয়ায় নতুন করে কসংক্রমিত হয়েছেন ১ হাজার ৩৯৯ জন এবং মারা গেছেন ১৪ জন।

আরও পড়ুন : ভারতে মাওবাদীদের বোমা হামলা নিহত ১১

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা