দেশে ২৪ ঘন্টায় মৃত্যু ২৯, শনাক্ত ১৯২৯
স্বাস্থ্য
করোনা পরিস্থিতি

দেশে ২৪ ঘন্টায় মৃত্যু ২৯, শনাক্ত ১৯২৯

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৯ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৪১২ জনে।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৯২৯ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ২১ হাজার ৬১৫ জনে। এছাড়া, নতুন করে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২১১ জন।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯২টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৩ হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় এক হাজার ৯২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন আরও ২৯ জন। তাদের নিয়ে বাংলাদেশে অচেনা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট চার হাজার ৪১২ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই ২২১ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন দুই ২১১ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন দুই লাখ ১৬ হাজার ১১৯।

সান নিউজ/ আরএইচ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা