হায়দরাবাদে স্রোতে ভেসে যাচ্ছে মানুষ-গাড়ি
আন্তর্জাতিক

হায়দরাবাদে স্রোতে ভেসে যাচ্ছে মানুষ-গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ শহরে ১৯১.৮ মিলিমিটার বৃষ্টিতে নিমজ্জিত রাস্তাঘাট। এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

হায়দরাবাদের ফলকনুমার বারকাস এলাকার পরিস্থিতি আরো ভয়াবহ। সেখানে স্রোত এতই বেশি যে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িও টেনে নিয়ে যাচ্ছে। টেনে নিচ্ছে মানুষকেও।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বেশকিছু ছবি ও ভিডিতে দেখা যাচ্ছে, রাস্তার দু’পাশ ছাপিয়ে পানির স্রোত ঢুকছে বাড়িঘরে। ভাসিয়ে নিয়ে যাচ্ছে দোকানপাট, গাড়ি। তীব্র স্রোতে ভেসে যাচ্ছে মানুষও।

আবহাওয়া দফতর বলছে, গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে হায়দরাবাদে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে গভীর ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। এই ঝড়ের কারণেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আরো কয়েকদিন বৃষ্টিতে ভাসবে তেলেঙ্গানা। এর পরে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে মহারাষ্ট্র ও কর্নাটকের দিকে সরে যাবে।

সান নিউজ/এসএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা