আন্তর্জাতিক

গুরুত্বপূর্ণ চারটি সুইং স্টেটে এগিয়ে বাইডেন

আর্ন্তজাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলনির্ধারক চারটি গুরুত্বপূর্ণ সুইং স্টেটে (রাজ্য) সর্বশেষ জরিপে এগিয়ে গেছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন। গত নির্বাচনে এ রাজ্যগুলোতে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ যৌথভাবে এই জরিপ পরিচালনা করে। রোববার জরিপের ফলাফল প্রকাশ করা হয়। সমীক্ষায় ব্যটলগ্রাউন্ড হিসেবে খ্যাত পেনসিলভানিয়া, ফ্লোরিডা, অ্যারিজোনা এবং উইসকনসিনে শেষ মুহূর্তে বড় ব্যবধানে এগিয়ে গেছেন বাইডেন। এই চারটি রাজ্য মূলত নির্ধারণ করে কে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট।

জরিপের ফলাফলে বলা হয়েছে, ২০১৬ সালের নির্বাচনে এসব রাজ্যে হিলারি ক্লিনটনের চেয়ে বেশি শক্তিশালী অবস্থানে রয়েছেন বাইডেন। এমনকি গত নির্বাচনে ইচ্ছাকৃতভাবে ভোট দিতে যাননি এমন বিশাল সংখ্যক ভোটাররাও এবার বাইডেনের পক্ষে মাঠে নেমেছেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা