আন্তর্জাতিক

আফ্রিকায় অস্ত্রধারীর হামলায় ৩ শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে অজ্ঞাত অস্ত্রধারীর হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অন্তত ৩ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। শুক্রবার (২৫ ডিসেম্বর) জাতিসংঘ জানায়, নিহত শান্তিরক্ষীরা বুরুন্ডির সামরিক বাহিনীর সদস্য।

হামলার কয়েক ঘণ্টা পরই দেশটির সরকারের বিরুদ্ধে সংঘাতে জড়িত বিদ্রোহীদের জোট একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে। একইসঙ্গে রোববার দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচন স্থগিতের দাবি জানায় তারা।

এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, মধ্য কেমো অঞ্চলের দেকোয়া এবং দক্ষিণ এমবোমো এলাকার বাকৌমায় আলাদাভাবে জাতিসংঘ শান্তিরক্ষীর পাশাপাশি মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সেনাবাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে।

জাতিসংঘের বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৬ জনকে আটক ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা