আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে জাতীয় সন্ত্রাস সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক : গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে অসন্তুষ্টরা স্থানীয় পর্যায়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে এমন আশঙ্কায় ‘তীব্র হুমকির’ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগ।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বুধবার এক বুলেটিনে জানায়, ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলা কিছু চরমপন্থীদের উৎসাহিত করে থাকতে পারে।

সরকারের কর্মকাণ্ডে হতাশ ব্যক্তিদের কাছ থেকে হুমকির সতর্কতা জানানো হয় বুলেটিনে। তবে এ সংক্রান্ত কোনো নির্দিষ্ট ষড়যন্ত্রের তথ্য পাওয়া যায়নি বলেও বুলেটিনে উল্লেখ করা হয়।

সফল প্রেসিডেনশিয়াল অভিষেকের পর সামনের সপ্তাহগুলিতে হুমকির আশঙ্কা রয়েছে বলে বুধবারের বুলেটিনে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, ‘তথ্য থেকে জানা যায়, আদর্শগতভাবে উদ্বুদ্ধ কিছু সহিংস চরমপন্থীরা সরকারের কর্মকাণ্ড ও প্রেসিডেন্ট পদের পরিবর্তন এবং মিথ্যা তথ্যের ভিত্তিতে উস্কানী পাওয়া অন্যান্য অসন্তোষের কারণে সংঘবদ্ধ হয়ে অস্তিরতা বা সহিংসতা চালাতে পারে।’

বুলেটিনে বলা হয়, কিছু স্থানীয় চরমপন্থী ক্যাপিটল ভবনের ঘটনার মাধ্যমে নির্বাচিত কর্মকর্তা ও সরকারি সম্পত্তির প্রতি হামলা চালাতে উৎসাহিত হয়ে থাকতে পারে।

গত এক বছরের মধ্যে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ থেকে এই প্রথম কোনো সতর্কতা জারি করা হল।

উল্লেখ্য, কংগ্রেসে জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন দেয়ার সময় ক্যাপিটল ভবনে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। এর আগে ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশ্যে বারবার দাবি করতে থাকেন যে, প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির মাধ্যমে বাইডেন জয় পেয়েছেন।

সমর্থকদের প্রতি তিনি বলেন, ‘তোমরা যদি তীব্র লড়াই না কর তাহলে তোমাদের আর কোনো দেশ থাকবে না।’

এরপর ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল ভবনের দিকে এগিয়ে যায়, নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধায় এবং ভবনে ঢুকে ভাংচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ মোট পাঁচজন নিহত হন।

নজিরবিহীন এই হামলার ঘটনায় মার্কিন জনগণ স্তব্ধ হয়ে পড়ে। হামলায় জড়িতদের গ্রেফতারে দ্রুত তৎপর হয়ে ওঠে নিরাপত্তাবাহিনী। প্রসিকিউটররা জানান তারা এখন পর্যন্ত হামলার সঙ্গে জড়িত সন্দেহে সম্ভাব্য ৪০০ ব্যক্তিকে শনাক্ত করেছেন ও ১৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা