আন্তর্জাতিক
অক্সিজেন সংকট

রোগী নেওয়া বন্ধ দিল্লির হাসপাতালগুলোতে

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লির ফর্টিস এসকোর্টস হার্ট ইনস্টিটিউট হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নোটিস বোর্ডে একটি শনিবার (২৫ এপ্রিল) নতুন নোটিস টাঙিয়েছে। সেখানে বলা হয়েছে, হাসপাতালে মেডিকেল অক্সিজেনের সংকট চলায় আপাতত নতুন কোনো রোগী ভর্তি করা হবে না।

নোটিশে হাসপাতল কর্তৃপক্ষ বলেছে, ‘সাধারণ মানুষের সদয় অবগতির জন্য জানানো হচ্ছে, গতকাল থেকে আমাদের হাসপাতালে মেডিকেল অক্সিজেনের সংকট চলছে। এ কারণে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নতুন রোগীকে ভর্তি না করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।’

‘হাসপাতালে বর্তমানে যেসব চিকিৎসার উপকরণ মজুদ আছে, সেগুলো দিয়ে ভর্তি থাকা রোগীদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।’

হাসপাতালের এক কর্মকর্তা ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, সর্বশেষ গতকাল রাত ১ টার দিকে সরকার থেকে অক্সিজেনের চালান এসেছে; তবে সেই চালানে পরিমাণ অক্সিজেন পাওয়া গেছে, তা দিয়ে বড়জোর ১২ ঘণ্টা, অর্থাৎ দুপুর ১ টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অক্সিজেন সরবরাহ করা যাবে।

হাসপাতালটিতে বর্তমানে ভর্তি থাকা রোগীদের মধ্যে অন্তত ১০০ জনের অবস্থা গুরুতর এবং অক্সিজেন দিয়ে তাদের বাঁচিয়ে রাখা হচ্ছে বলে এনডিটিভিকে জানিয়েছেন ওই কর্মকর্তা।

সম্প্রতি অক্সিজেন সংকটের কারণে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে ২৫ জন রোগী মারা গেছেন। কিন্তু তারপরও সেই হাসপাতলটিতে চলছে মেডিকেল অক্সিজেনের সংকট। হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, বর্তমানে যেসব রোগীকে অক্সিজেন দেওয়া হচ্ছে, তাদেরকে আর কতক্ষণ তা দেওয়া যাবে তা নিয়ে দুশ্চিন্তায় আছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার এক জরুরি সাহায্যবার্তায় (এসওএস) জয়পুর গোল্ডেন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘অক্সিজেনের অভাবে আমাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। ইতোমধ্যে আমরা ২৫ টি জীবন হারিয়েছি, অক্সিজেনের চালান দ্রুত না পৌঁছালে বড় ধরনের বিপর্যয় ঘটবে হাসপাতালে, আরো বহু প্রাণ হারাতে হবে।’

জয়পুর গোল্ডেন হাসপাতালের ওই চিকিৎসক এনডিটিভিকে জানিয়েছেন, শুক্রবার রাতে অক্সিজেনের অভাবে ২৫ রোগীর মৃত্যুর পর থেকে নতুন রোগী ভর্তি করা বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তবে শুধু ফর্টিস এসকোর্টস হার্ট ইনস্টিটিউট বা জয়পুর গোল্ডেন হাসপাতালই নয়, নয়াদিল্লির বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অক্সিজেন সংকট চলার কারণে গত তিন দিন ধরে নতুন রোগী ভর্তি করছে না ভারতের রাজধানী শহরের বহু হাসপাতাল।

এদিকে করোনা সংক্রমণ পরিস্থিতিও দিনকে দিন ভয়াবহ রূপ নিচ্ছে দিল্লিতে। ভারতের যে কয়েকটি রাজ্যে লাগামহীনভাবে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুহার, সেগুলোর মধ্যে বর্তমানে দ্বিতীয় শীর্ষস্থানে আছে দিল্লি।

শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৩১ জন। পাশাপাশি, এই সময়ের মধ্যে রাজধানীতে ৩৪৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

এই ঘোরতর সংকট মুহূর্তে শনিবার মেডিকেল অক্সিজেন চেয়ে ভারতের রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই তথ্য জানিয়ে কেজরিওয়াল টুইট করেন, ‘আমি দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনুরোধ করে চিঠি লিখেছি, তাদের রাজ্যে বাড়তি অক্সিজেন সিলিন্ডার থেকে থাকলে সেগুলো যেন দিল্লিতে পাঠানো হয়।

‘যদিও কেন্দ্রীয় সরকার আমাদের সহযোগিতা করছে, তবে এখানে করোনার ভয়াবহতা এত বেশি যে আমরা সাধ্যমতো চেষ্টা সত্ত্বেও রোগীদের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে পারছি না।’

সূত্র: এনডিটিভি

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা