আন্তর্জাতিক

ভাইরাল মমতার চটি!

আন্তর্জাতিক ডেস্ক: টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হাওয়াই চটির ছবি।

শুধু সাধারণ মানুষরাই নন, নীল সাদা হাওয়াই চটি শেয়ার করেছেন অনেক সেলিব্রিটিও।

ভাইরাল হওয়া ওই ছবি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সেই তালিকায় খুব স্বাভাবিকভাবে রয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। কিন্তু কেন এই ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথের সঙ্গে প্রাসঙ্গিক। কারণ সবাই-ই জানে মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে চটি পড়েন। আগে নীল সাদা চটি পড়তেন এখন শুধু সাদা রঙের চটি পড়েন তিনি। কিন্তু চটি তার পায়ে থাকে।

প্রসঙ্গত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় আজ টুইট করেছেন ‘যতই নাড়ো কলকাঠি, নবান্নে সেই হাওয়াই চটি’। আর বলার অপেক্ষাই রাখে না মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথের সঙ্গে কেন ভাইরাল হওয়া হাওয়াই চটির ছবি এতটা মিলে যাচ্ছে।

আরেকটি ঘটনা হলো স্বস্তিকা মুখোপাধ্যায় চটির ছবি শেয়ার করার আগে ভোটের ফলাফলের দিন পরমব্রত চট্টোপাধ্যায়ের করা ‘রগড়ানি দিবস হওয়া উচিৎ’ পোস্টে সম্মতি প্রকাশ করে কমেন্ট করেছিলেন।

এদিকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমার প্রথম গুরুত্ব করোনা। তারপর কঠোর হাতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং রাজ্যের প্রশাসনিক কাঠামো সাজিয়ে নেওয়া।’

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সংঘর্ষে বহু মানুষের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে যে তিনি আর নীরব থাকবেন না, সেই বার্তাই বুধবার শপথ গ্রহণের পর রাজভবন থেকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলন, ‘রাজ্যে শান্তিশৃঙ্খলা রক্ষা করার জন্য সব রাজনৈতিক দলকে আবেদন জানাচ্ছি। বাংলা সংঘর্ষ সমর্থন করে না। আমিও করি না। আমি কঠোর হাতে আইনশৃঙ্খলা রক্ষা করব। কেউ অশান্তি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হব না।’

তিনি জানান, করোনা নিয়ে তিনি জরুরি সিদ্ধান্ত জানাবেন। পাশাপাশি প্রশাসনিক কাঠামোতেও কিছু পরিবর্তন তিনি আনবেন। কেননা গত প্রায় তিন মাস নির্বাচন কমিশন রাজ্যের প্রশাসনিক কাঠামো নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছিল। আর এরপরই রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের পর খারাপ হচ্ছে বলে বক্তব্য রাখেন।

তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের নির্বাচন পরবর্তী পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘আমি আমার ছোট বোন হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রত্যাশা করব, তিনি রাজ্যে নির্বাচনের পর সৃষ্টি হওয়া সংঘর্ষের পরিস্থিতি রুখতে প্রয়োজনীয় ও জরুরি ব্যবস্থা নেবেন।

রাজ্যে নির্বাচনের পর যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আর্ত মানুষ, মহিলা, শিশুরা বিপন্ন। আমার আশা মুখ্যমন্ত্রী গণতন্ত্রের বিধি মেনে সবাইকে সুরক্ষিত করবেন।’

এরপরই মুখ্যমন্ত্রী আবার বলেন, ‘গত তিন মাস রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা নির্বাচন কমিশনের হাতে ছিল। আমি আজ সবটা নতুন করে সাজিয়ে নেব। কঠোর হাতে আমি রাজ্যের শান্তিশৃঙ্খলা বজায় রাখব।’

রাজ্যে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও উপস্থিত ছিলেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থতার জন্য আমন্ত্রণ পেয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা