আন্তর্জাতিক

জার্মানিতে একদিনে ১০ লাখ মানুষের টিকা গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে করোনার টিকাদান কর্মসূচিতে গতি ফিরেছে। শুধু বুধবারই টিকা নিয়েছেন রেকর্ড ১০ লাখের বেশি মানুষ। দেশটির সাধারণ নাগরিকদের মধ্যে টিকা গ্রহণে আগ্রহ বাড়ায় স্বস্তিতে প্রশাসন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। তখন জার্মানিতে টিকাদান কর্মসূচির পালে হাওয়া লেগেছে। দেশ

টিতে একদিনে ১০ লাখের বেশি মানুষকে দেয়া হচ্ছে ভ্যাকসিন। জার্মানির রবার্ট কক ইনস্টিটিউট জানিয়েছে, প্রথম ডোজ টিকা গ্রহীতার সংখ্যা এখন দুই কোটি ৫৫ লাখ। দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৭১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ।

অর্থাৎ প্রায় সাড়ে আট কোটি জনসংখ্যার দেশটিতে টিকা নিয়েছেন প্রায় ৮ দশমিক ৬ শতাংশেরও বেশি।

টিকা গ্রহণকারী এক জার্মান নাগরিক বলেন, আমার মনে হয়, করোনা টিকার ওপর আস্থা রাখা যায়। তাই টিকা নেয়াটা সত্যিই খুব জরুরি, সবাই নিচ্ছেও। আসলে জার্মানি উন্নত দেশ, তাই সংকট নেই। কিন্তু গরিব দেশগুলোতে টিকার বড্ড বেশি প্রয়োজন। তাই জার্মানিসহ উন্নত দেশগুলো গরিব দেশগুলোকে সাহায্য করুক এটা আমি চাই।

এসবের মধ্যেও প্রায় প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও সংক্রমিত হচ্ছেন হাজার হাজার মানুষ। প্রাণ হারাচ্ছেন গড়ে ২০০ থেকে ২৫০। তবুও মের্কেল সরকারের টিকা নীতিতেই আস্থা সাধারণ মানুষের। এমন অবস্থায় অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ বা বিতরণে কোনো নিয়ন্ত্রণ না রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

আরেক নাগরিক বলেন, দেখুন দেশে যাদেরকেই টিকা দেয়া হচ্ছে তারা সবাই পাচ্ছেন অগ্রাধিকার ভিত্তিতে। টিকা নেয়ার ক্ষেত্রে এই নিয়মটা জরুরি ছিল। তবে অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে টিকাটি নিয়ে নানা জনের নানা মত সৃষ্টি হওয়ায় স্বাস্থ্যমন্ত্রীর সিদ্ধান্তটা ঠিকই আছে। কেউ যদি টিকাটিকে নিরাপদ মনে করে তাহলে নিতে বাধা কোথায় বলুন?

দুই ডোজ টিকা নেয়া নাগরিকদের জন্য চলমান লকডাউনের বিধিনিষেধ আরও শিথিলের বিষয়ে ক্ষমতাসীন সরকার ও বিরোধীদলের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে পার্লামেন্টে।

জার্মানিতে টিকা প্রদান কার্যক্রমের শুরু দিকে টিকা গ্রহণের ব্যাপারে দেশটির নাগরিকদের মধ্যে অনাগ্রহ দেখা গিয়েছিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এখন সবাই টিকা গ্রহণের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা