আন্তর্জাতিক

‘প্লেনের ভেতর চুমু’ নিয়ে দুই ভাগ 

আন্তর্জাতিক ডেস্ক: করাচি থেকে ইসলামাবাদ যেতে আকাশপথে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। এই সময়টা সবার কাছে উপভোগ্য না-ও হতে পারে। তাই বিরক্তি কাটাতে কতজন কত কিছুই না করে। কেউ ভিডিও দেখে, কেউ গেম খেলে, কেউ আবার ঘুমায়। এগুলো নিয়ে কারও সমস্যা থাকার কথা নয়।

গত ২০ মে এয়ারব্লু এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যা হয়েছে, তা নিয়ে আপত্তি করেছে কিছু যাত্রী। সেদিন প্লেনের ভেতর সবার সামনেই অন্তরঙ্গ চুমুতে মেতে উঠেছিল এক যুগল। এ নিয়ে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে পাকিস্তানে। যুগলের পক্ষে-বিপক্ষে অসংখ্য মানুষ মতামত জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পাশের সিটে অন্য যাত্রী থাকা সত্ত্বেও প্লেনের ভেতর একে অপরকে ঘনিষ্ঠভাবে চুমু দিতে থাকে ওই যুগল। এ নিয়ে এক যাত্রী অভিযোগ করলেও তাতে পাত্তা দেয়নি তারা।

যুগলের দাবি, তারা কী করবে না করবে তা বলার অধিকার অন্য কারও নেই। ওই ফ্লাইটের যাত্রী ছিলেন বিলাল ফারুক আলভি নামে এক আইনজীবী। প্লেনের ক্রুরা এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেয়নি দাবি করে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন তিনি।

বিলালের ভাষ্যমতে, ওই যুগলকে নিবৃত্ত করার বদলে তাদের ঢাকতে কম্বল দিয়েছিলেন এক কেবিন ক্রু। এ ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে টুইটারে।

প্রাপ্তবয়স্ক দুজন মানুষকে প্রকাশ্যে একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শনের অনুমতি দেয়া উচিত নাকি প্লেনের ভেতর ওভাবে চুমু খাওয়ায় সামাজিক নৈতিকতার ক্ষতি হয়েছে তা নিয়ে বিভক্ত হয়েছে পড়েছে পাকিস্তানিরা। এমনকি বুধবার বিকেলেও ‘এয়ারব্লু কিসিং’ হ্যাশট্যাগ এক নাম্বার ট্রেন্ডিং ছিল পাকিস্তানের টুইটারে।

কেউ কেউ এ ঘটনায় পাকিস্তানিদের ভণ্ডামি প্রকাশ্যে এসেছে বলেও উল্লেখ করেন।

মানাহিল ফাতিমা নামে এক নারী লিখেছেন, ‘বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্নো দেখা দেশে একটি চুমু বরদাশত হয় না।’ তার মতে, ‘নিষ্পাপ শুধু তারাই, যাদের সুযোগ মেলেনি।’

এক পাকিস্তানি লিখেছেন, ‘আমরা জনসম্মুখে চুমু খাওয়ার চেয়ে জনসম্মুখে প্রস্রাব করেই বেশি খুশি।’

আরেকজন লিখেছেন, ‘যুগলের (সম্মতি নিয়ে) চুমু খাওয়ায় গর্জন উঠেছে। কিন্তু একজন নারী ধর্ষণের শিকার হলে কেউ চোখের পলকও ফেলে না। এই পাকিস্তানিদের লজ্জা হওয়া উচিত।’

কেউ কেউ আবার প্রকাশ্যে অন্তরঙ্গ হওয়ার কঠোর সমালোচনা করেছেন। ফারহান আহসান নামে এক ব্যক্তির কথায়, ‘কেবল কুকুরই যখন যেখানে খুশি সেটি করে… আপনি যদি নিজেকে মানুষ মনে করেন, তাহলে জনসম্মুখে অশ্লীলতাকে সমর্থন করা উচিত নয়।’

বিষয়টি নিয়ে অবশ্য মজা করতে ছাড়েনি কিছু মানুষ। মহা-দার নামে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, যে এয়ারহোস্টেস ওদের কম্বল দিয়েছিলেন, তার প্রমোশন হওয়া উচিত।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা