আন্তর্জাতিক

পাক-আফগান উত্তেজনার মধ্যে ইমরান-গনি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: তাশখন্দে মধ্য ও দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে শুক্রবার (১৬জুলাই) পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। বৈঠকে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই’র প্রধান জেনারেল ফয়েজ হামিদও উপস্থিত ছিলেন।

দ্বিপক্ষীয় এ বৈঠকে তালেবান উত্থানকে কেন্দ্র করে দু’দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনের চেষ্টা করা হলেও ঠিক কী বিষয়ে তারা আলোচনা করেছেন তা গণমাধ্যমে প্রকাশিত হয়নি।

সাক্ষাতের আগে তাশখন্দ সম্মেলনে গনি ও খান পরস্পরকে আক্রমণ করে বক্তব্য রাখেন। প্রেসিডেন্ট গনি বলেন, প্রায় ১০ হাজার বিদেশি জঙ্গি বর্তমানে আফগানিস্তানে অবস্থান করছে এবং তারা সরকারের বিরুদ্ধে তালেবানের হয়ে যুদ্ধ করছে।

তিনি সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করে বলেন, “গোয়েন্দা তথ্য বলছে, গত এক মাসে পাকিস্তানসহ অন্যান্য দেশ থেকে প্রায় ১০ হাজার জঙ্গি আফগানিস্তানে এসেছে। এছাড়া, আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও বলছেন, বৈশ্বিক সন্ত্রাসীদের সঙ্গে তালেবানের সম্পর্ক ছিন্ন হয়নি।”

প্রেসিডেন্ট গনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান ও পাকিস্তানি জেনারেলরা তাকে বহুবার বলেছেন, তারা তালেবানের হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণকে পাকিস্তানের স্বার্থবিরোধী বলে মনে করেন।

তারা তালেবানকে রাজনৈতিক উপায়ে সংকট সমাধানে রাজি করানোর ‘সর্বোচ্চ চেষ্টা’ করবেন বলেও কাবুলকে প্রতিশ্রুতি দিয়েছেন। আফগান প্রেসিডেন্ট বলেন, কিন্তু বাস্তবে পাকিস্তানে যেসব নেটওয়ার্ক তালেবানকে সমর্থন করে তারা এখন আফগানিস্তানে তালেবান হামলার ফলে সৃষ্ট ধ্বংসলীলায় আনন্দ উদযাপন করছে।

আশরাফ গনির এ বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখান পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, তালেবানকে আলোচনার টেবিলে বসানোর জন্য পাকিস্তান ওই গোষ্ঠীর ওপর বহুবার ব্যাপক চাপ সৃষ্টি করেছে। তিনি আরো বলেন, আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানকে যাতে বন্ধু দেশ হিসেবে ভাবা হয় সেজন্যই তিনি গত নভেম্বরে কাবুল সফরে গিয়েছিলেন।

ইমরান খান বলেন, আমরা পাকিস্তানে তালেবানের বিরুদ্ধে অভিযান চালানো ছাড়াও আরো বহুভাবে এই প্রচেষ্টা চালিয়েছি যাতে তালেবান রাজনৈতিক উপায়ে সংকট সমাধানের জন্য আলোচনার টেবিলে বসে। পাক প্রধানমন্ত্রী বলেন, “আফগানিস্তানে যা কিছু ঘটে তার সবকিছুর জন্য পাকিস্তানকে দায়ী করা অত্যন্ত অন্যায় ও অবিচারমূলক।”

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তাশখন্দে বলেছেন, তার দেশে শিগগিরই আফগানিস্তান বিষয়ক দু’দিনব্যাপী একটি শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে এবং সে সম্মেলনে প্রেসিডেন্ট গনিসহ শীর্ষস্থানীয় আফগান কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

সম্মেলনটি ৫ থেকে ৭ জুলাই পর্যন্ত করার উদ্যোগ নেয়া হলেও আফগান নেতারা ঈদুল আজহার পরে এটির আয়োজন করার অনুরোধ জানিয়েছেন। পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিগগিরই এ সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হবে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা