আন্তর্জাতিক

আক্রান্ত ৪৭ লাখ, মৃত্যু ৩ লাখ ১০ হাজার ছাড়িয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে ২ হাজার ৭৪৫ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১০ হাজার ৮৯৯ জনে।

নতুন করে আক্রান্ত হয়েছে ৬৪ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ৪৬ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১৯ লাখ ৯৪ হাজারেরও বেশি।

ব্রাজিল নতুন করে মারা গেছে ২২৯ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৬ জনে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন।

রাশিয়ায় নতুন করে মৃত্যু হয়েছে ১১৯ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৫২৭ জনের। আক্রান্ত হয়েছে ২ লাখ ৭২ হাজার ৪৩ জন।

রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে যুক্তরাষ্ট্রে মারা গেছে ৫০৬ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ হাজার ১৩ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ১১ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৯৫ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৩১ হাজার ১৭৬ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৪৬৮ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪৬৬ জনে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে।

স্পেনে নতুন করে মারা গেছে ১০৪ জন। এ নিয়ে দেশটিতো মোট প্রাণহানি হয়েছে ২৭ হাজার ৫৬৩ জনের। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ছাড়িয়েছে।

ইতালিতে নতুন করে মারা গেছে ১৫৩ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৭৬৩৬ জনের। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ২৪ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৮৩০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আগামী বছর জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পন...

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, ৬ শিক্ষার্থীর পুরস্কার লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্...

সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা