আন্তর্জাতিক

অংশগ্রহণমূলক তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে আফগানিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা নিয়েছে যোদ্ধারা। এই সরকারে আফগানিস্তানের সব ধরনের নৃ-গোষ্ঠী এবং উপজাতির নেতাদের অন্তর্ভুক্ত করা হবে।

শুক্রবার একটি সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশন চ্যানেল এই খবর দিয়েছে। এজন্য অন্তত এক ডজন ব্যক্তির নাম বিবেচনা করা হচ্ছে। তবে এই সরকার কতদিন স্থায়ী হবে সে সম্পর্কে কিছুই বলেনি সূত্রগুলো।

নাম প্রকাশ না করার শর্তে এসব সূত্র আরো জানিয়েছে, সরকার গঠন করার জন্য এবং মন্ত্রী নিয়োগ বিশেষ করে বিচার বিভাগ, অভ্যন্তরীণ নিরাপত্তা, প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ এবং তথ্য বিষয়ক মন্ত্রী নিয়োগের ব্যাপারে শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, সরকারে নতুন নতুন মুখ আনার চেষ্টা করছেন দলটির নেতারা। এরমধ্যে তাজিক এবং উজবেক জাতিগোষ্ঠীর নেতাদের সন্তানরাও থাকবেন।

গত ১৫ আগস্ট যোদ্ধারা রাজধানী কাবুল দখলের মাধ্যমে পুরো দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। কিন্তু এখন পর্যন্ত দেশ পরিচালনার জন্য আনুষ্ঠানিক কোনো সরকার গঠন করতে পারেনি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা