আন্তর্জাতিক

১৪০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ‘নিসর্গ’

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপকূলের ওপর প্রবল বেগে আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় নিসর্গ। রাজ্যের রায়গড় জেলার আলিবাগের কিছুটা দক্ষিণে মুরুদ এবং রেভদান্দার মাঝে স্থলভূমিতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়টি।

তবে স্থলভূমিতে প্রবেশের প্রক্রিয়া সম্পূর্ণ হতে আরও ঘণ্টা তিনেক সময় লাগবে। জাতীয় আবহাওয়া দফতরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

বুধবার (০৩ জুন) সকাল সাড়ে ১১ টা নাগাদ স্থলভূমিতে প্রবেশ করেছে নিসর্গ। তবে পূর্বাভাসের তুলনায় বাতাসের বেগ অনেক বেশি। ঘণ্টায় ১২০-১৪০ কিলোমিটার বেগে বইছে ঝড়। সমুদ্রে থাকার সময়ে ঘূর্ণিঝড়টির দৈর্ঘ্য প্রায় ৫০০ কিলোমিটার ছিল। ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার।

আবহাওয়া দফতরের বুলটিনে বলা হয়েছে, মূলত রায়গড় জেলা-সহ মহারাষ্ট্র উপকূলের উপর দিয়ে যাচ্ছে নিসর্গের ডানদিকের দেওয়ালের মেঘের অংশটি। পরবর্তী তিন ঘণ্টায় তা পর্যায়ক্রমে মুম্বাই এবং থানে জেলায় প্রবেশ করবে। এক ঘণ্টার মধ্যে স্থলভূমিতে প্রবেশ করার প্রক্রিয়া শুরু হবে এবং পরবর্তী তিন ঘণ্টায় সেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

বুধবার সকালে কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানায়, গোয়া এবং মুম্বইয়ে ডপলার ওয়েদার রেডার (ডিআরডব্লিউ)-এ নিরন্তর মনিটরিং করা হচ্ছে এই ঝড়। আবহাওয়া অফিস বলেছে, রেডারের মাধ্যমে বোঝা গিয়েছে যে নিসর্গের চোখ প্রায় ৬৫ কিলোমিটার জুড়ে বিস্তৃত। প্রতি ঘণ্টায় তার ব্যাস কমেছে। যার অর্থ আরও শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় নিসর্গ।

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, উপকূলে আছড়ে পড়ার সময় বাতাসের গতিবেগ হতে পারে ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত। এ ছাড়া সাড়ে ছ’ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলেও জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় নিসর্গের আক্রমণে মুম্বাইসহ গুজরাট, দাদরা ও নগর হাভেলি এবং দমন দিউ-এব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথে এই দুই রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অর রাজ্যই পড়বে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দফতরের কর্মকর্তারা। তাই সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি গোয়ায় জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা।

মুম্বাই পুলিশ মঙ্গলবার রাতে মুম্বাই উপকূলে যাতায়াতের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু মহারাষ্ট্র থেকেই ১৯ হাজার মানুষকে উপকূল এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবারই রাজ্যবাসীকে ঘর থেকে বাইরে না বেরনোর জন্য বেদনর্জি জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বিমান চলাচলে সতর্কবার্তা জারি করেছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।

উপকূল বরাবর মহারাষ্ট্র ও গুজরাট দুই রাজ্য মিলিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর মোট ৩০টি দল নামানো হয়েছে। এক একটি দলে রয়েছেন ৪৫ জন। উপকূল এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়ার পর কেউ যাতে সমুদ্রের ধারে কাছে না আসতে পারে জন্য টহল দিচ্ছেন এই বাহিনীর সদস্যরা। মৎস্যজীবী ও বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর সতর্কবার্তা দিয়েছে উপকূলরক্ষী বাহিনী।

প্রসঙ্গত, বিগত প্রায় ১৪০ বছরের ইতিহাসে মুম্বাইয়ে এটিই প্রথম ঘূর্ণিঝড়। আরব সাগরের উপকূলে গড়ে ওঠা মুম্বাই শেষ ঘূর্ণিঝড় দেখেছিল ১৮৮২ সালে। এখনকার মতো সেই সময় ঘূর্ণিঝড়ের আলাদা করে নামকরণ করা হত না। মূলত যেখানে উপকূলে আছড়ে পড়ত, সেই জায়গার নামানুসারেই নাম হত। তাই সেই ঘূর্ণিঝড়ের নাম ছিল ‘বম্বে সাইক্লোন’। বম্বে সাইক্লোনে প্রাণ হারিয়েছিল প্রায় এক লাখ মানুষ। ভারতীয় আবহাওয়া দফতরের রেকর্ড বুকে তার আগে মুম্বাইয়ে আর কোনও সাইক্লোনের নজির নেই।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা