আন্তর্জাতিক

করোনামুক্তের সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

মরণঘাতী করোনায় দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তবে এই ভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যাও কিন্তু কম নয়।

এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের ৩৩ লাখের বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনায় মোট মৃত্যুর চেয়ে এই সেরে উঠাদের সংখ্যা ১০ গুণেরও বেশি বলে জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের হিসেবে, করোনাভাইরাসে শনিবার (৬ জুন) সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৮ লাখের বেশি মানুষ। অর্থাৎ মোট আক্রান্ত ৬৮ লাখ ৪৪ হাজার ৭৯৫ জন। এদের মধ্যে গত ২৪ ঘটনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ।

অন্যদিকে এই সময়ের মধ্যে মারা গেছেন আরও ৪ হাজার ৯০৬ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৮২ হাজার ৬০১ জন। গত শুক্রবার সেরে উঠার এই সংখ্যা ছিল ৮০ হাজার ১৯৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় সুস্থ হয়েছেন ২ হাজারেরও বেশি মানুষ। পাশাপাশি করোনায় একদিনে মারা যাওয়ার তুলনায় সুস্থতার সংখ্যাও কিন্তু বহু গুণ বেশি। যদিও নতুন করে আক্রান্ত হওয়ার তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা এখনও বেশ কম।

এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন বিশ্বের মোট ৩৩ লাখ ৩২ হাজার ৫৮ জন। আর মারা গেছে মোট ৩ লাখ ৯৭ হাজার ৪৪৬ জন। অর্থাৎ এখনও বিশ্বে করোনায় মৃত্যুর তুলনায় সুস্থ হয়ে উঠাদের সংখ্যা ৮ গুণেরও বেশি। এই পরিসংখ্যান আমাদের আশার আলো দেখায়।

২০১৯ এর ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম হামলা হয়েছিল করোনার। চীন থেকে ইরান হয়ে ইউরোপের ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানিসহ বিভিন্ন দেশে মরণ কামড় বসিয়েছে করোনা।

ইউরোপকে তছনছ করার মধ্যেই উত্তর আমেরিকায় হামলা শুরু করে করোনা। এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে মারা গেছে ১ লাখ ১১ হাজার ৩৯০ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ৯৭৫ জন। নতুন আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৩৯৭ জন।

বর্তমানে সবচেয়ে ভয়াবহ অবস্থা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের। শুক্রবারও সেখানে ৩০ হাজারের বেশি আক্রান্ত এবং আরও ১ হাজার ৮ জন মারা গেছেন। ফলে দেশটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬ জন। আর মোট মারা গেছেন ৩৪ হাজারের বেশি মানুষ। ফলে দিন কয়েক আগেই রাশিয়ারকে হটিয়ে করোনা তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে দেশটি।

দেশটিতে সুস্থ হওয়ার সংখ্যাও তুলনামূলক কম। সেখানে মোট সুস্থ হয়েছেন ২৮ লাখ ৮ হাজার ৬৫২ জন। এখনও চিকিৎসাধীন রয়েছে ৩ লাখ ২২ হাজার ৩০৭ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা এই অবস্থা চলতে থাকলে কিছুদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের জায়গা দখল করে নেবে দেশটি। করোনা তালিকায় দীর্ঘদিন ধরে শীর্ষে রয়েছে ট্রাম্পের দেশ।

প্রসঙ্গত, বিশ্বে সবচেয়ে বেশি সুস্থ হওয়ার ঘটনা ঘটেছে জার্মানিতে। সেখানে এ পর্যন্ত ১ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৮শ জনই সুস্থ হয়েছেন। মারা গেছেন ৮ হাজারের কিছু বেশি মানুষ। বর্তমানে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা মাত্র ৮ হাজার ৩৮৭ জন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা