আন্তর্জাতিক

করোনা পরিস্থিতিতেও হজ হবে

আন্তর্জাতিক ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনার মধ্যেও এ বছর হজ অনুষ্ঠিত হবে। তবে সীমিত সংখ্যক মুসল্লিকে হজ আদায়ের অনুমতি দেয়ার বিষয়টি বিবেচনা করছে সৌদি সরকার।

যদিও দেশটিতে ইতোমধ্যে করোনা সংক্রমিত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ।

সোমবার (০৮ জুন) সৌদি কর্তৃপক্ষের সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কমপক্ষে ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলিম হজ আদায়ের জন্য সৌদি সফর করে থাকেন। হজ ও বছরজুড়ে চলতে থাকা ওমরাহ থেকে সৌদি সরকার বছরে কমপক্ষে ১২০০ কোটি মার্কিন ডলার আয় করে থাকে।

তবে এ বছর করোনা সংক্রমণের কারণে দেশটিতে বার্ষিক হজ আদায় নিয়ে সংশয় দেখা দিয়েছে। দেশটির ১ লাখ ৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোতেও বাড়ছে করোনা। এ অবস্থায় গত মার্চে হজ বাতিলের কথা জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। করোনার কারণে আপাতত বন্ধ রয়েছে ওমরাহ হজও।

তবে সৌদি আরবের হজ সংশ্লিষ্ট দু’টি সূত্র রয়টার্সকে জানিয়েছে, দেশটির কর্তৃপক্ষ এখন ‘প্রতীকী সংখ্যায়’ মুসল্লিদের হজের অনুমতি দেয়ার বিষয়টি বিবেচনা করে দেখছে।

সেক্ষেত্রে প্রত্যেক দেশের জন্য নির্ধারিত কোটার মাত্র ২০ শতাংশ মুসল্লিকে হজ করার জন্য সৌদিতে প্রবেশের অনুমতি দেয়া হবে। তবে বয়স্ক মুসল্লিরা এবার হজের সুযোগ পাবেন না। কেননা করোনায় বয়স্কদেরই বেশি আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তবে যারা হজের জন্য সৌদি আরবে আসার সুযোগ পাবেন, তাদের সবাইকেই অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষার সম্মুখীন হতে হবে।

তবে তিনটি সূত্র জানায়, এখনও সৌদির কিছু কর্মকর্তা করোনা ঝুঁকির কারণে এ বছরের বার্ষিক হজ বাতিলের জন্য কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করে চলেছেন।

এ নিয়ে সরকারি মিডিয়া অফিস এবং হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বিবৃতি নেয়ার চেষ্টা করেছিল রয়টার্স। তবে তারা এ নিয়ে কথা বলতে রাজি হননি।

করোনা মহামারি ও তেলের দাম কমে যাওয়ায় বর্তমানে বিরাট অর্থনৈতিক ঝুঁকিতে রয়েছে সৌদি আরব। তাই বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি বছর হজ বাতিল কিংবা সীমিত আকারে হজ করার সিদ্ধান্ত সে দেশের অর্থনীতির ওপর চাপ আরও বাড়বে। সূত্র: রয়টার্স

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা