আন্তর্জাতিক

৮০০ কোটি ডলার বিনিয়োগ ফিরিয়ে নেবে সৌদি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনা সংকটের কারণে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো থেকে বিনিয়োগের ৮০০ কোটি ডলার তুলে নেবে সৌদি সার্বভৌম তহবিল। মূলত ব্যয় সংকোচনের পদক্ষেপ হিসেবে এই অর্থ তুলে নেওয়া হবে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি আরবের সার্বভৌম তহবিলের বেশির ভাগ বিনিয়োগই করা হচ্ছে পশ্চিমা বিশ্বে। সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের শত শত কোটি ডলার বিনিয়োগ রয়েছে বোয়িং, ফেসবুকের মতো বড় বড় কোম্পানিতে।

তবে এখন জোড়া সংকটে পড়েছে সৌদি আরবের অর্থনীতি। করোনা মহামারির পাশাপাশি রয়েছে তেলের দামের ধস। এ পরিস্থিতিতে মূল্য সংযোজন কর দ্বিগুণ করেছে সৌদি সরকার। একই সঙ্গে বেসামরিক কর্মচারীদের মাসিক ভাতা স্থগিত করা হয়েছে। ব্যয়বহুল ঘাটতি কাটাতে ব্যয় কমানোর পরিকল্পনা নিয়েছে সৌদি সরকার। অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে নতুন অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে।

সৌদি আয়ের ৯০ শতাংশ আসে তেল বিক্রি থেকে। কয়েক দশক ধরে রাজ্য তার তেলসম্পদ নাগরিকদের জন্য উদার ভর্তুকি, চাকরি ও করমুক্ত জীবনযাত্রার জন্য ব্যবহার করেছে। এখন অর্থনৈতিক চাপের মুখে সৌদি আরবে সরকারি কাজে মোটা অঙ্কের বেতন ও দরাজ হাতে দেওয়া সুযোগ-সুবিধা সংকুচিত করে আনা হচ্ছে। এখন এই সংকটের মধ্যে বিদেশে বিশাল বিনিয়োগ সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের আওতায় (পিআইএফ) বোয়িং, ওয়াল্ট ডিজনি ও স্টারবাকস থেকে শুরু করে ম্যারিয়ট ও সিটি গ্রুপে ৭৭০ কোটি ডলারের শেয়ার কেনে সৌদি। তেল ক্ষেত্রের নামকরা প্রতিষ্ঠান বিপি, টোটাল ও রয়্যাল ডাচ শেলেও রয়েছে তাদের শেয়ার। ইংলিশ ফুটবল ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের মালিকানা কেনার চেষ্টা করেছিলেন। তবে পরে সেই চুক্তি কিছুটা জটিল অবস্থায় পড়ে। মাত্র দুই বছর আগে প্রথম ভ্যাট চালু করে সৌদি আরব। করোনাভাইরাসের কারণে এই ভ্যাট তিন গুণ বাড়িয়েছে তারা। আগামী ১ জুলাই থেকে বর্তমানের ৫ শতাংশ ভ্যাট বেড়ে হবে ১৫ শতাংশ। একই সঙ্গে ১ জুন থেকে নাগরিকদের জীবনযাপন ব্যয়–ভাতা প্রদানও বাতিল করবে দেশটির সরকার।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা