আন্তর্জাতিক

অ্যামেরিকায় বন্ধ হতে পারে এইচ-১বি ভিসা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা সংক্রমণ ও মৃত্যুর নিরিখে এই মুহূর্তে তালিকার শীর্ষে আমেরিকা। এ দিকে লকডাউনের জেরে গত কয়েক মাসে থমকে গিয়েছে দেশের অর্থনীতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারত্ব। পরিস্থিতির সামাল দিতে প্রেসি়ডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তাই এ বার এইচ-১বি-সহ বিদেশি কর্মপ্রার্থীদের জন্য সব ধরনের ভিসার অনুমোদন আপাতত বন্ধ রাখার কথা ভাবছে বলে জানিয়েছে আমেরিকার প্রথম সারির একটি দৈনিক।

তবে এর ফলে আমেরিকায় কর্মরত বাংলাদেশী, ভারতীয় বা অন্য দেশের নাগরিকদের কোনও বিপদে পড়তে হবে না বলে জানিয়েছে দৈনিকটি। হোয়াইট হাউস কিছু স্পষ্ট করেনি। আবার অস্বীকারও করেনি। তাই ট্রাম্পের এই ‘আমেরিকা ফার্স্ট’ নীতি ঘিরে চিন্তা বাড়ছেই। বিশেষত এইচ-১বি ভিসায় মার্কিন মুলুকে কাজ করতে চাওয়া ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের একটা বড় অংশের। ওই ভিসায় আমেরিকায় কর্মরত বিদেশিদের বেশির ভাগই এশিয়ার নাগরিক। অনেকেই বলছেন, নভেম্বরে ভোটের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন ট্রাম্প।

১ অক্টোবর থেকে নতুন অর্থবর্ষ শুরু হয় আমেরিকায়। সংবাদমাধ্যমটির দাবি, আগামী অর্থবর্ষের পুরোটা জুড়ে এই স্থগিতাদেশ জারি রাখার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। এইচ-১বি-র পাশাপাশি কোপ পড়ার সম্ভাবনা রয়েছে এইচ-২বি, জে-১, এল-১-এ মতো স্বল্পমেয়াদি কাজের ভিসাতেও। লকডাউনের জেরে এইচ-১বি ভিসা হাতে থাকা সত্ত্বেও সম্প্রতি আমেরিকায় কাজ খুইয়েছেন দক্ষিণ এশিয়ার বহু তথ্যপ্রযুক্তি কর্মী। তাঁদের অনেকেই বাধ্য হয়েছেন আমেরিকা ছাড়তে। ট্রাম্প প্রশাসন এ বার ভিসা দেওয়া বন্ধ করলে, এদের আমেরিকায় ফেরা কঠিন হবে বলেই মনে করছেন অনেকে। যারা কর্মরত, তাদের ভিসার মেয়াদ বাড়ানো হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সরকারি ভাবে অবশ্য সম্ভাব্য এই পদক্ষেপের কথা একেবারেই খোলসা করেনি ট্রাম্প প্রশাসন। এর জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র হোগান গিডলে শুধু বলেন, ‘‘সমস্যা থেকে বেরিয়ে আসার প্রয়োজনে অনেক বিকল্প নিয়েই চিন্তাভাবনা করা হচ্ছে। মার্কিন নাগরিকদের স্বার্থরক্ষাই আমাদের অগ্রাধিকার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও কিছুই হয়নি।’’

এ দিকে, নভেম্বরের নির্বাচনে জেতার জন্য কারচুপির চেষ্টা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এক টিভি সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী তথা ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। জবাবে হোয়াইট হাউস এই মন্তব্যকে ‘ষড়যন্ত্রের তত্ত্ব’ বলে উড়িয়ে দিয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা