ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুসলিম দেশের সঙ্গে ইসরাইলের চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ বাহরাইনের সঙ্গে বৃহস্পতিবার নিরাপত্তা চুক্তি করেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল। খবর-ইয়েনি সাফাকের।

ইসরাইলের দৈনিক ইয়েদিয়থ আহরোনোথ জানায়, বাহরাইনের শাসক হামাদ বিন ইসা আল-খলিফার মানামার বাসভবনে করা ওই প্রতিরক্ষা চুক্তিতে ইরাইলের পক্ষে স্বাক্ষর করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ এবং বাহরাইনের পক্ষে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আব্দুল্লাহ বিন হাসান আল-নইমি।

ইসরাইলি গণমাধ্যম এ চুক্তিতে ঐতিহাসিক ঘটনা বলে বর্ণনা করেছে। তবে, চুক্তিতে কী আছে তা উল্লেখ করা হয়নি।

প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ বলেছেন, এ চুক্তির ফলে বাহরাইনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি দুই দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি শক্তিশালী হবে।

প্রসঙ্গত, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে বাহরাইন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা