আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে পাকিস্তানি ড্রোন!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিপদ যেন চারিদিক থেকে ঘিরে ধরেছে ভারতকে। একদিকে চীনের হামলা তো অপর দিকে নেপালের হুমকি। আর কাশ্মীরে পাকিস্তানের চাপ তো আছেই। তবে চীন বা নেপালকে সামাল দিতে হিমিশিম খেলেও কাশ্মীরে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করছে ঠিক মতই।

অভিনব কায়দায় জঙ্গিদের অস্ত্রের জোগান ঠিকই পাকড়াও করেছে তারা। জঙ্গিদের অস্ত্র জোগানোর জন্য জম্মু-কাশ্মীরের আকাশে ওড়া পাকিস্তানের একটি ড্রোনকে গুলি করে নামাল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পাক ড্রোনটিকে কাঠুয়ার কাছে গুলি করে নামানো হয় বলে পুলিশ সূত্রের খবরে জানা যায়। ড্রোনটি থেকে একটি মার্কিন এম-৪ রাইফেল, দু’টি ম্যাগাজিন ও প্রচুর গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। কয়েক মাস আগে জম্মুতে নিহত জইশ-ই-মহম্মদের এক জঙ্গির কাছ থেকেও এমন সব অস্ত্রশস্ত্র পাওয়া গিয়েছিল।

পুলিশ জানিয়েছে, উপত্যকার জঙ্গিদের অস্ত্র সরবরাহ করতেই পাক ড্রোনটি পাঠানো হয়েছিল। এক উচ্চপদস্থ পুলিশকর্তা জানিয়েছেন, “যে জঙ্গির জন্য ওই অস্ত্র পাঠানো হয়েছিল, তার নামও জানা গিয়েছে। পাক ড্রোনের পে-লোডেই লেখা ছিল ওই জঙ্গির নাম। আলি ভাই। সে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য।’’

আরও জানা যায়, ড্রোনটি চওড়ায় ৮ ফুটের। কাঠুয়া সেক্টরের পানেসরে বিএসএফ-এর চৌকির ঠিক উল্টো দিকে থাকা একটি পাকিস্তানি পকেট থেকে ড্রোনটি ছোড়া হয়েছিল আর তাকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল বলে অনুমান করা হচ্ছে।

শনিবার ভোর পাঁচটা নাগাদ যখন এলাকায় টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা, আকাশে ওড়া পাক ড্রোনটি তখনই তাঁদের চোখে পড়ে। সেটি ভারতীয় এলাকার ২৫০ মিটার ভিতরে ঢুকে পড়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। সঙ্গে সঙ্গে ড্রোনটি লক্ষ্য করে ৯ রাউন্ড গুলি চালান বিএসএফ জওয়ানরা।

পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানা যায়, “শান্তি বিঘ্নিত করার লক্ষ্যে উপত্যকায় সক্রিয় জইশ জঙ্গিদের সক্রিয় করে তুলতে পাকিস্তান যে সব সময়েই নির্লজ্জ ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এই ঘটনায় তা আরও এক বার প্রমাণিত হল।’’

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

নারায়ণগঞ্জে শ্রমিক পুলিশ সংঘর্ষ সাংবাদিক ও পুলিশসহ আহত ২০

ঢাকা-নারায়ণগঞ্জ লিংরোড়ের জালকুড়ি এলাকায় শ্রমিক ও ব...

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়ানোর অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির...

মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫

মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী এলাকায় মহিষবাহী পিক...

নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনে অনেকের হাতেই ছিল লাঠিসোঁটা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা