আন্তর্জাতিক

মৃতের সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্ব মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এ পর্যন্ত মুত্যু ৪ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ১২২ জন। আক্রান্ত হয়েছেন ৯৫ লাখ ৩২ হাজার ১২৮ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫১ লাখ ৭৯ হাজার ০১১ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ২৪ লাখ ৫৬ হাজার ৬৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২৪ হাজার ১৭৯ জনের।
তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৮৩০ জনের। আর আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ৬৩১ জন।

তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪৩ হাজার ৮১ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৮৬২ জন।

এছাড়া ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ৬৪৪ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৪১০ জন। ফ্রান্সে করোনায় ২৯ হাজার ৭৩১ জনের মৃত্যু ও ১ লাখ ৬১ হাজার ৩৪৮ জন আক্রান্ত হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা