আন্তর্জাতিক

উড্ডয়নের সময় খুঁটির সাথে প্লেনের ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লি এয়ারপোর্টে সোমবার উড্ডয়নের সময় বিমানবন্দরের একটি খুঁটির সঙ্গে ধাক্কা খেলো স্পাইসজেট এয়ারলাইন্সের একটি প্লেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্লেনের ধাক্কায় খুঁটি একদিকে কাত হয়ে পড়েছে। অপরদিকে প্লেনের পাখাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে প্লেনে থাকা কোনো যাত্রীর হতাহতের খবর পাওয়া যায়নি।

একটি সূত্র জানিয়েছে, সোমবার (২৮ মার্চ) সকালে বোয়িং ৭৩৭-৮০০ প্লেনটি প্যাসেঞ্জার টার্মিনাল থেকে রানওয়ের দিকে যাওয়ার সময়ই খুঁটির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত নাফতালি

প্লেনটি জম্মু-কাশ্মীরের উদ্দেশ্যে রওনা করেছিল। কিন্তু উড্ডয়নের আগেই খুঁটির সঙ্গে এর ডান পাশের পাখার ধাক্কা লাগে।

সংবাদ সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, দুর্ঘটনার পর ওই প্লেনের যাত্রীদের অন্য প্লেনে করে জম্মু-কাশ্মীরে পাঠানো হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা