ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

রাজতন্ত্র ফিরিয়ে আনতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : নেপাল দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক ছোট একটি দেশ। দেশটি বর্তমানে গণতান্ত্রিক হলেও চলতি শতকের শুরুতে এটি রাজতন্ত্র পরিচালিত ছিল।

আরও পড়ুন : দায়িত্ব পেল শীর্ষ রুশ জেনারেল

নানা নাটকীয়তার মধ্য দিয়ে নেপালে রাজতন্ত্রের অবসান ঘটলেও দেশটিতে রাজতন্ত্রের হাজারও সমর্থক রয়ে গেছেন।

বুধবার (১১ জানুয়ারি) নেপালের জনগণ রাজতন্ত্রে ফিরে যাওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বলে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের সাবেক রাজপরিবারের হাজার হাজার সমর্থক বুধবার হিমালয়ের এই দেশটিতে রাজতন্ত্র পুন:প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে।

আরও পড়ুন : ফের মন্দার সতর্কবার্তা বিশ্ব ব্যাংকের

এসময় তারা দেশটির সাবেক রাজা পৃথ্বী নারায়ণ শাহের মূর্তির চারপাশে একত্রিত হন। এই রাজাই ১৮ শতকে নেপালে শাহ রাজবংশের সূচনা করেছিলেন।

শাহ রাজবংশের শেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র। নানা নাটকীয়তার পর তিনি পদত্যাগ করতে বাধ্য হন এবং ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে একটি প্রজাতন্ত্রে পরিণত হয় নেপাল।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, নেপালে এখনও বহু সমর্থক রয়েছেন, যারা রাজতন্ত্র ফিরিয়ে আনতে চান এবং প্রতি বছর পৃথ্বী নারায়ণের জন্মবার্ষিকীতে বিক্ষোভ-সমাবেশ করেন। বিগত সময়ে কিছু সমাবেশ অবশ্য বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের কারণে সহিংস রূপ নিয়েছে।

আরও পড়ুন : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লু আসছেন

১১ জানুয়ারির সমাবেশটি শান্তিপূর্ণ ছিল এবং দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম নিয়ে মোতায়েন থাকা পুলিশ এই বিক্ষোভ সমাবেশের ওপর নিবিড় নজরদারি জারি রেখেছিল।

এদিনের সমাবেশে অংশগ্রহণকারীরা পতাকা ওড়ানোর পাশাপাশি সঙ্গীত বাজানো এবং রাজতন্ত্রের প্রশংসাসূচক নানা স্লোগানও দেন।

প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের নেতৃত্বাধীন নেপালের নতুন সরকার সাবেক রাজা পৃথ্বী নারায়ণের জন্মদিন উপলক্ষে বুধবার সরকারি ছুটি ঘোষণা করে।

আরও পড়ুন : সরকারি কর্মকর্তাদের গ্রেফতারের নির্দেশ

নেপালে রাজতন্ত্র বিলুপ্ত করতে ১৯৯৬ সাল থেকে ২০০৬ সালের মধ্যে মাওবাদী কমিউনিস্ট বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন দাহাল।

প্রসঙ্গত, ২০০১ সালে প্রাসাদ হত্যাকাণ্ডের পর জ্ঞানেন্দ্র রাজা হন। কিন্তু তিনি জনপ্রিয় ছিলেন না। ফলে রাজনৈতিক দলগুলো মাওবাদী বিদ্রোহীদের সাথে জোটবদ্ধ হয়ে বিক্ষোভ সংগঠিত করে এবং ২০০৬ সালে তাকে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য করে।

২০০৮ সালে দেশটির পার্লামেন্ট রাজতন্ত্র বাতিলের পক্ষে ভোট দেয়। ৭৫ বছর বয়সী জ্ঞানেন্দ্র বর্তমানে একজন সাধারণ নাগরিক এবং রাজনৈতিকভাবে সক্রিয় নন।

আরও পড়ুন : স্বাধীনতার ৭৫ বছর পর বিদ্যুৎ পেল তেথান

এদিকে বিক্ষোভকারীরা সাবেক রাজা পৃথ্বী নারায়ণের জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা এবং সমাবেশ করার অনুমতি দেওয়াকে স্বাগত জানিয়েছে।

নেপালে রাজতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে জানিয়ে রাম প্রসাদ উপ্রেতি নামে নেপালের একজন অবসরপ্রাপ্ত চিকিৎসক বলেন, আমরা একজন আনুষ্ঠানিক রাজা খুঁজছি।

তিনি আরও বলেন, আমরা একজন নির্বাহী প্রধানমন্ত্রীকে মেনে নিতে রাজি আছি। তবে নেপালের একজন আনুষ্ঠানিক রাজা দরকার।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

ক্যানসারের কাছে হেরে গেলেন তরুণ পেসার মেহেদী হাসান হৃদয়

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আলো ছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা