সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে অভিযানে ২৪ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে ২৪ সন্ত্রাসী নিহত হয়েছেন।

আরও পড়ুন : বন্দিশিবির থেকে পালালো শতাধিক রোহিঙ্গা

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) বিভাগ এ তথ্য জানিয়েছে।

দেশটির সামরিক বাহিনীর মিডিয়া শাখা জানায়, নিহত সন্ত্রাসীদের চিহ্নিতকরণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন : রাখাইনে কারফিউ জারি

এই অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জন বেসামরিক নাগরিক।

এর আগে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বাজুর জেলায় রেহান জেব খান নামের এক স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়। মূলত আগামী ৮ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।

আরও পড়ুন : ইউক্রেনে হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে।

প্রসঙ্গত, গত ২৯ ও ৩০ জানুয়ারি রাতে বেলুচিস্তানের মাচ ও কোলপুর কমপ্লেক্সে হামলা চালায় সন্ত্রাসীরা। তারপর সেখানে অভিযান শুরু করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা