লাইফস্টাইল

কলার চিপসে ওজন হ্রাস!

লাইফস্টাইল ডেস্ক : কলার চিপস মজাদার একটি স্ন্যাকস। পাকা কলা স্লাইস করে কেটে নারিকেল বা সরিষার তেলে ভেজে এটি তৈরি করা হয়। পছন্দসই স্বাদ পেতে লবণ, লাল মরিচ গুঁড়ো এমনকি কিছু চিনি দিয়ে ছিঁটিয়ে দিতে পারেন। ঘরে তৈরি কলা চিপস স্বাস্থ্যকর স্ন্যাকসের বিকল্প হিসেবে তৈরি করতে পারেন। এই ক্রিস্পি স্ন্যাকসটি পটাসিয়াম, খনিজ সরবরাহ করে; যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে দুর্দান্ত কাজ করে।

কলায় প্রচুর ফাইবার সমৃদ্ধ পুষ্টিগুণ রয়েছে। যা হজম ব্যবস্থা ঠিক রাখতে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করতে সহায়তা করে। এটি ওজন হ্রাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কলার চিপস কি স্বাস্থ্যকর?
স্বাস্থ্যকর স্ন্যাকস ওজন হ্রাস করতে সহায়তা করে। স্ন্যাকস ক্ষুধা, ক্যালোরি গ্রহণ এবং আপনার ওজন হ্রাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোটিন, ফাইবার বা স্বাস্থ্যকর কার্বস সমৃদ্ধ পুষ্টিকর নাস্তা ক্ষুধা কমাতে সহয়তা করে। স্বাস্থ্যকর এবং পুষ্টিসমৃদ্ধ স্ন্যাকস বাড়িতে প্রস্তুত করলে তা দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা যায়।

কলার চিপসের পুষ্টির মান রান্নার পদ্ধতির উপর অনেক বেশি নির্ভর করে। যদি কলার চিপস ডিপ ফ্রাই করা হয়, তবে এটি ক্যালরির অতিরিক্ত লোড রাখতে পারে। যা কলা এবং নারকেল তেল উভয়ের পুষ্টিগুণকে ছাড়িয়ে যেতে পারে। যদি কলার চিপসগুলি এয়ার-ফ্রায়ার ব্যবহার করে বেকড করা হয় বা নূন্যতম তেল দিয়ে তৈরি করা হয়; তবে এটি একটি স্বাস্থ্যকর ডায়েটের অংশ হিসেবে উপভোগ করা যায়।

কলার চিপস গুল্ম এবং মশলা দিয়েও বেকড করা যায়। কলার চিপস উপভোগ করার সর্বোত্তম উপায় হলো- সেগুলি বাড়িতে প্রস্তুত করা; যাতে আপনি উপাদানগুলোর উপর নজর রাখতে পারেন। প্যাকেজযুক্ত কলার চিপসগুলোতে চিনির সংযোজন বা উপ-স্ট্যান্ডার্ড রান্না তেলের ব্যবহার থাকতে পারেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা