লাইফস্টাইল

কিছু খাবার শীতকালে এড়িয়ে চলতে পারলে ভালো

শীতকাল আমরা সবাই কেমন যেন একটু স্থির হয়ে যাই। দৌড় ঝাঁপও একটু কমে যায়। তাই শীতকালে সহজে হজম হয় ও শরীরে চর্বি জমবে না এমন খাবার খাওয়া উচিত।শীতকালে কিছু কিছু খাবার খেলে ভালো আর কিছু খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুষ্টি-বিষয়ক একটি ওয়েবসাইট।

গরম কফি: শীতকালে মগে ধোঁয়া উঠানো গরম এক মগ কফি,যেন অমৃত।গরমকালের তুলনায় শীতকালে মানুষ কম পানি পান করে । তাই এই সময় কফি খেলে শরীরে পানি স্বল্পতার সমস্যা দেখা দিতে পারে । কারণ কফি ক্যাফেইন সমৃদ্ধ যা শরীরে পানি স্বল্পতার সৃষ্টি করে। আর কফি বা চা খাওয়া হলেও পর্যাপ্ত পানি পান করতে হবে মনে করে।

টমেটো:

টমেটো শীতকালের সবজি। শীতকালে টমেটো দেখতে সুন্দর লাল টসটসে হলেও এর স্বাদ হয় ঠিক বিপরীত।আর টমেটো খেতে ও হবে পরিমান মতো ,নয়ত শরীর-স্বাস্থ গড়বড় হতে পারে।অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর টমেটোতে আছে অনেক গুণ। এতে রয়েছে চার রকমের ক্যারোটিনয়েড বা ভিটামিন। গরমকালের শেষের দিকে যে টমেটো পাওয়া যায় তা বেশ সুস্বাদু। । তাই টমেটো শীতকালে না খেয়ে বরং গরমকালেই খাওয়া ভালো।

বেইক করা খাবার: শীতকালে স্যাচুরেইটেড ফ্যাট ধীর গতিতে হজম হয়। ফলে চর্বি জমতে থাকে। এই সময় শারীরিক পরিশ্রম কম হয়, বেইক করা খাবার স্যাচুরেইটেড ফ্যাট সমৃদ্ধ যা হজম হতে সময় লাগে। তাই এই ঋতুতে বেইক করা খাবার এড়িয়ে চলা ভালো।

মরিচ: শীত ঋতুতে অতিরিক্ত ঝাল খাওয়া বাদ দিতে হবে। শীত থেকে উষ্ণ রাখবে এমন খাবার খেতে হবে। ঝাল মরিচের বদলে গোল মরিচ ও আদা এক্ষেত্রে উপকারী।ঝাল খাবার পেটের জন্য মোটেও উপকারী নয়।

প্যাকেটজাত সবজি: আধুনিক সময়ে জীবনেকে সহজ করতে অনেক কিছুই করছি আমরা। সবজি আগে থেকেই বেছে রেখে দিচ্ছি, যাতে সহজেই রান্না করতে পারি।কিন্তু সবজি কেটে রাখলে এর পুষ্টিগুণ অক্ষুণ থাকে না। তাই জীবন বাজারে কিনে রাখা সবজি না ব্যবহার করাই ভালো

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা