ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

আশুতোষ চৌধুরীর জন্মদিন

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শনিবার (৫ নভেম্বর ) ২১ কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ।৯ রবিউস সানি, ১৪৪৪ হিজরী। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : এবার শীর্ষে দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রে

ঘটনাবলি:

১৫৫৬ - পানিপথের দ্বিতীয় যুদ্ধে মোগল সম্রাট আকবরের বাহিনীর হাতে হিমু পরাস্ত হন।

১৭৯৫ - বাংলা নাটকের প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয় ‘ক্যালকাটা গেজেট’ পত্রিকায়।

১৯০২ - গহরজানের গান দিয়ে কলকাতায় এশিয়ার প্রথম রেকর্ডিং শুরু হয়।

১৯১১ - ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ত্রিপোলি দখল করে নেয়।

১৯৭৫ - বাংলাদেশের রাষ্ট্রপতি খন্দকার মোশতাক পদচ্যুত হন।

২০০২ - যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট বুশের রিপাবলিকান পার্টি বিজয় লাভ করে।

জন্মদিন :

১৮৭০ - চিত্তরঞ্জন দাশ, তিনি ছিলেন বাঙালি আইনজীবী ও রাজনীতিবিদ।

১৮৮৮ - আশুতোষ চৌধুরী (৫ ই নভেম্বর, ১৮৮৮-২৭ শে মার্চ, ১৯৪৪) ছিলেন বাঙালী কবি এবং লোকগীতি সংগ্রাহক। তিনি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামে ১৮৮৮ সালে জন্ম গ্রহণ করেন। তার রচিত ছেলেদের চট্টলাভূমি গ্রন্থটি পড়ে রায়াবাহাদুর দীনেশচন্দ্র সেন মুগ্ধ হয়ে তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১৯২৫ সালে লোকগীতি সংগ্রাহক নিযুক্ত করেন। নিজাম ডাকাতের পালা, কাফন চোরা, ভেলুয়া, হাতি খেদার গান, কমল সদাগরের পালা, সুজা তনয়ার বিলাপ, নছর মালুম, নুরুন্নেছা ও কবরের কথা, পরীবানুর হঁলা, দেওয়ান মনোহর ও মজুনা ইত্যাদি। এসব পালাগান পূর্ববঙ্গ-গীতিকায় প্রকাশিত হয়েছে।

১৯০১ - এডি পেন্টার, তিনি ছিলেন বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।

আরও পড়ুন : উপ-নির্বাচন ফরিদপুরে ভোটগ্রহণ শুরু

১৯৩৬ - উয়ে সিলার, তিনি প্রখ্যাত জার্মান ফুটবলার।

১৯৫৯ - ব্রায়ান এডামস, তিনি একজন কানাডীয় গায়ক, গিটারবাদক ও গীতিকার।

১৯৮৩ - মাইক হাঙ্কে, তিনি জার্মান ফুটবলার।

মৃত্যুবার্ষিকী :

১৩৭০ - ক্যাসিমির তৃতীয় গ্রেট, তিনি ছিলেন পোলিশ রাজা।

১৯৪৪ - আলেক্সিস কাররেল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি সার্জন ও জীববিজ্ঞানী।

১৯৬০ - কোটনা ম্যাক সেনেট, কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

২০০৬ - ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আল দুজাইল ট্রায়ালে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।

আরও পড়ুন : ইশরাকের গাড়িবহরে হামলা (ভিডিও)

২০১১ - ভুপেন হাজারিকা, তিনি ছিলেন স্বনামধন্য ভারতীয় কন্ঠ সঙ্গীত শিল্পী।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা