ছবি: সংগৃহীত
রাজনীতি

কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি

সন্ত্রাস বিরোধী আইনে মাদারীপুরের কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ফরাজী (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার গভীর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রেজাউল ফরাজী পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের ছত্তার ফরাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই তাঁতীলীগ নেতা রেজাউল ফরাজী এলাকায় উপস্থিত ছিলেন না এবং গাঁ ঢাকা দিয়ে ছিলেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা জানান, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা