ছবি: সান নিউজ
রাজনীতি

শিবচরে বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালি ও সমাবেশ

মাদারীপুর প্রতিনিধি

ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুর-১ আসনে সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর সমর্থনে র‌্যালি ও সমাবেশ করেছে শিবচর উপজেলা বিএনপি।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে শিবচর উপজেলা বিএনপি আয়োজিত রেলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর-১ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন, শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তুরাগ খান, সদস্য সচিব সাইদুল বেপারি প্রমুখ।

রবিবার বিকেল ৩টা থেকে শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে এলে একাত্তর সড়ক কানায় কানায় ভরে যায়।

অনুষ্ঠানে শিবচর উপজেলার ১৯টি ইউনিয়নের বিএনপির নেতা-নেত্রী ও কর্মী এবং সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর মনোনয়নের দাবি জানান।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা