রাজনীতি

গণতন্ত্র পুনরুদ্ধারই হবে বড় প্রতিশোধ : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারাই হচ্ছে ক্ষমতাসীনদের বিরুদ্ধে বড় প্রতিশোধ। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, যার হাতে অস্ত্র আছে, মানুষ খুন করে তার অস্ত্র কেড়ে নিয়ে সঠিক পথে আনাই হবে বড় অস্ত্র। সেক্ষেত্রে কাউকে আঘাত করতে হয় না। আমাদের নেতা জিয়াউর রহমান এমন গণতন্ত্রে বিশ্বাস করতেন।

বুধবার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

থানার সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর পরিচালনায় আরো বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, আমিরুল ইসলাম খান আলীম, নাজিম উদ্দীন মাস্টার প্রমুখ।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়াউর রহমান কোনো রাজনীতিবিদ ও কোনো দল নিয়ে কটাক্ষ করে সমালোচনা করতেন না। অন্যারা কী করে তা মানুষ জানে। কী করবেন তা নিয়ে কথা বলতেন। তিনি জনগণকে স্বপ্ন দেখাতেন। আধুনিক ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনের ভিশন নিয়ে ব্যস্ত থাকতেন।

গয়েশ্বর জিয়া ছিলেন উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, আধুনিক রাষ্ট্র গঠনের প্রতীক, সততা ও নিষ্ঠা প্রতীক। আমরা তাকে নিয়ে বুক ভরা গর্ববোধ করি, আমাদের তো বুক ভরা শক্তি। কারণ, আমাদের নেতা জিয়াউর রহমানকে নিয়ে কেউ কোনো নেতিবাচক কথা উচ্চারণ করতে পারে না। যারা করে হিংসা-ঈর্শার কারণে করে। যারা জিয়াকে নিয়ে নেতিবাচক কথা বলে ওদের নিয়ে ভালো কথা কেউ বলে না।

বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া আজ গৃহবন্দী, আমাদের নেতা তারেক রহমান প্রবাসে কেন, আমাদের নেতাকর্মীদের ওপর এত নির্যাতন কেন? কারণ আমরা একজন দেশপ্রেমিক নেতা জিয়াউর রহমানের পথে আছি। যেহেতু আমাদের চেতনা, আমাদের লক্ষ্য এক ও অভিন্ন। তাহলে আমরাই গণতন্ত্র পুনরুদ্ধার করবো।

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়াউর রহমান আমাদের দৃশ্যের আড়ালে হলেও মনের আড়ালে নয়। আমি, আমরা, দেশ-বিদেশে গণতন্ত্রমনা মানুষ তাকে স্মরণ করে। তরুণরা স্লোগান দেয়, জিয়া তোমায় মনে পড়ে। যতদিন গণতন্ত্র অন্ধকারে থাকবে, ততদিন গণতন্ত্র আলোর মুখ দেখবে না, ততদিন এদেশের মানুষ জিয়াকে মনে করবে। আমরা জিয়াউর রহমানের পথে হেঁটে গণতন্ত্র পুনরুদ্ধার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো, আমাদের নেতা তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনার নিরাপদ পরিবেশ সৃষ্টি করে জনগণের হাতে তাদের ক্ষমতা ফিরিয়ে ফিরিয়ে দেব, এটা হোক আমাদের আগামীর শপথ।

সান নিউজ/টিএস/কেআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা