রাজনীতি

আ.লীগ কোনো ষড়যন্ত্রই ভয় পায়না : বিপ্লব বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, আমরা কোনো ষড়যন্ত্রকে ভয় পাই নাই। সকল আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্র মোকাবিলা করেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

রোববার ( ৭ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এ্যভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ কৃষকলীগের শোভাযাত্রার আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে জাতিকে সুরক্ষা দিতে অতি দ্রুত ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে কৃষকলীগের উদ্যোগে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। তার আগে সংক্ষিপ্ত আলোচনা হয়। এরপর কৃষকলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বঙ্গবন্ধু এ্যভিনিউ চত্বরের মধ্যে সীমাবদ্ধ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শোভাযাত্রা করেন।

করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে সরকার বিরোধী মহলের নানামুখী ষড়যন্ত্র ও গুজব, অপপ্রচারের প্রসঙ্গ তুলে ধরেন বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, অনেকে কত ভবিষ্যদ্বাণী, কত অপপ্রচার, কত গুজব ছড়িয়েছে। হাজার হাজার মানুষ মারা যাবে, দাফন করার লোক থাকবে না- এমন অনেক গুজব ছড়িয়ে বিভ্রান্ত করতে চেয়েছে। কিন্তু যুবলীগ, কৃষকলীগসহ আমাদের দলের নেতাকর্মীরা যে সকল মানুষ মারা গেছে তাদের দাফনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আহ্বানে তাদের দায়িত্ব আমাদের দল পালন করেছে।

করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণ নিয়েও সরকাবিরোধীরা নানামুখী অপপ্রচার, গুজব ছড়িয়ে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, এই টিকা নিয়েও অনেক ধরনের গুজব সৃষ্টি করা হয়েছে। পদ্মাসেতু আজকে আমাদের সামনে দৃশ্যমান হয়েছে। আমরা নিজের টাকায় পদ্মাসেতু করেছি। সেই পদ্মাসেতু নিয়েও নানা ধরনের গুজব আপনারা শুনেছেন।

পদ্মা সেতুতে শিশুদের মাথা লাগবে- বিগত সময়ে এমন গুজবের উদহারণ দিয়ে বিপ্লব বড়ুয়া বলেন, এই ধরনের কুসংস্কার, এই ধরনের গুজব বিএনপি করেছে, বিএনপির নেতারা করেছে। এই ভ্যাকসিন নিয়েও তারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে।

আল-জাজিরা সরকার বিরোধী মহলের ষড়যন্ত্রে অপপ্রচার শুরু করেছে জানিয়ে বিপ্লব বড়ুয়া বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, এই স্বাধীন বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা সেই মাটিতে দাঁড়িয়ে জাতির পিতার কন্যার নেতৃত্বে সারাবিশ্বে আজ মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পেয়েছি। আমরা কোনো ষড়যন্ত্রকে ভয় পাই নাই। বাংলাদেশ আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্র মোকাবেলা করেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। কৃষক লীগের সভাপতি সমীর চন্দ সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি সভা পরিচালনা করেন। সঞ্চালককে সভা পরিচালনায় সহায়তা করেন যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু।

সান নিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

মির্জানগরে চেয়ারম্যান পদে ডা. ফরিদের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর রায়পুরায় মির...

রাশমিকা-বিজয় দম্পতির বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে কী?

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দান...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্...

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা