রাজনীতি

মওদুদ আহমদের মৃত্যুতে বিএনপি ও ২০ দলের শোক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের সকল পর্যায়ের নেতা ও ২০দলীয় জোটের শীর্ষ নেতারা।

মঙ্গলবার (১৬মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান তিনি।

দেশের প্রবীণ এই রাজনীতিকের মৃত্যতে শোক জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ অন্য নেতারা।

এছাড়া শোক জানিয়েছেন ২০ দলীয় জোট নেতাদের মধ্যে এলডিপির সভাপতি ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম, মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জাতীয় পার্টি (জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, খেলাফত মসলিসের আমীর মাওলানা মুহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আব্দুর রকিব, এলডিপির অপর অংশের সভাপতি আব্দুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এনপিপির সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব ফারুক রহমান, জাগপার একাংশের সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, এনডিপির সভাপতি কারী আবু তাহের, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন মনি, বাংলাদেশ ন্যাপের একাংশের সভাপতি এমএন শাওন সাদেকী প্রমুখ।

দেশ একজন প্রাজ্ঞ পার্লামেন্টারিয়ানকে হারালো: আ স ম আবদুর রব

বিশিষ্ট রাজনীতিবিদ, আইনজ্ঞ ও প্রাজ্ঞ পার্লামেন্টারিয়ান ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র সভাপতি আ স ম আবদুর রব।

শোকবার্তায় তিনি বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্র বিনির্মাণ প্রক্রিয়ায় অসামান্য অবদান রেখেছেন। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে দেশ একজন আইনজ্ঞ, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান এবং নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারালো। তাঁর মৃত্যু আমাদের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।

বিবৃতিতে আ স ম রব প্রয়াত মওদুদ আহমেদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকীর শোক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যারিস্টার মওদুদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বঙ্গবীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বিদেহী আত্মার শান্তি কামনা এবং পরিবারের সদস্যদের গভীর সহানুভূতি জানান।

সান নিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

মির্জানগরে চেয়ারম্যান পদে ডা. ফরিদের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর রায়পুরায় মির...

রাশমিকা-বিজয় দম্পতির বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে কী?

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দান...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্...

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা