রাজনীতি

জনগণকে নিয়েই বিএনপির যত ভয়

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নেতিবাচক রাজনীতি করার কারণে বিএনপি জনবিচ্ছিন্ন। নির্বাচন বর্জন করে তারা জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হবে। ১৯৭০ সালে ইয়াহিয়া খানের এলএফও উপেক্ষা করে বঙ্গবন্ধু নির্বাচন করেছেন। যারা জনগণের সঙ্গে থাকবে, তারাই জিতবে। কিন্তু জনগণকে নিয়েই বিএনপির যত ভয়।

শুক্রবার (১ অক্টোম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা, শেখ হাসিনার উন্নয়নের সংগ্রাম, নিরবচ্ছিন্ন স্বপ্নের মহাসড়কে খুলনা থেকে চট্টগ্রাম’ শীর্ষক এই সেমিনার আয়োজন করে।

এ সময় বক্তব্য দেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো . আবদুস সবুর, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক নুরুল হুদা, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান, সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস, বুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুরের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক এ এফ এম সাইফুল আমিন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ ভিশন ২০২১ ও ২০৪১ দেওয়ার কারণেই বিএনপি কাউন্টার হিসেবে ভিশন ২০৩০ দিয়েছে। বিএনপির ভিশন ডিপ ফ্রিজে আছে। তা আর আলোর মুখ দেখবে না।

বিএনপির মহাসচিবের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) বড় বড় কথা বলেন। বড় চার প্রকল্প (পদ্মা সেতু, মেট্রোরেল, বিআরটি, কর্ণফুলী টানেল) চালু হলে বিএনপি চোখে শর্ষে ফুল দেখবে।’

সেতুমন্ত্রী বলেন, অনেক সড়ক হয়ে গেছে। এগুলো মজবুত করলেই লক্ষ্য পূরণ হয়ে যাবে। সড়ক তৈরি করে রক্ষণাবেক্ষণ না করলে তার সুফল পাওয়া যাবে না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করা হয়েছে। কিন্তু সার্ভিস লেন নেই। ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মতো সড়ক ইউরোপেও নেই।

ওবায়দুল কাদের বলেন, নদীগুলোতে সেতু নির্মাণের ফলে এমনিতেই নাব্যতা নেই। এত ব্রিজ নির্মাণ করলে বাংলাদেশে একটি নদীও থাকবে না। সব শুকিয়ে যাবে। এত ব্রিজের আর দরকার নেই।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু হওয়ার পর এখন দৌলতদিয়া-পাটুরিয়া সেতুর দাবি উঠেছে। আমরা এ স্থানে টানেল নির্মাণের কথা ভাবছি। দেওয়ানগঞ্জ-ফুলছড়িতে আরেকটি টানেল নির্মাণের পরিকল্পনা আছে। টানেল নির্মাণের দিকে নজর দিতে হবে।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

মির্জানগরে চেয়ারম্যান পদে ডা. ফরিদের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর রায়পুরায় মির...

রাশমিকা-বিজয় দম্পতির বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে কী?

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দান...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্...

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা