ইকবাল হাসান মাহমুদ টুকু
রাজনীতি

অনুসন্ধান কমিটি নিয়ে বিএনপির কোনো মন্তব্য নেই

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না।

টুকু বলেন, বিএনপির অবস্থান খুব পরিষ্কার। সার্চ কমিটি হোক আর যাই হোক, যে নির্বাচন কমিশনেই হোক এই সরকার থাকলে আমরা কোনো নির্বাচনে যাব না। নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সুতরাং এ ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে চাই না।

শনিবার (৫ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সংবাদমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সার্চ কমিটি নিরপেক্ষ হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবে- এই বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করলে টুকু বলেন, এই সরকার অনেক কিছুই বলে। এর আগেও বলেছিল নির্বাচন কমিশন নিরপেক্ষ লোক দিয়ে গঠন করা হয়েছে। কিন্তু আমরা যে নির্বাচন কমিশন পেয়েছিলাম তা হচ্ছে সবচেয়ে জঘন্যতম নির্বাচন কমিশন। দেখা যাক কি হয়? সবচেয়ে বড় কথা হচ্ছে এই সরকারের অধীনে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে না, নির্বাচন পরিচালনা করেন প্রশাসন। আর প্রশাসন থাকে সরকারের অধীনে, কাজেই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না সেটা প্রমাণিত হয়ে গেছে।

আরও পড়ুন: সাংবাদিক পীর হাবিবুর রহমান আর নেই

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাদের দল থেকে কোনো সময় আইনের কথা বলা হয়েছিল সেটা আমার মনে পড়ে না। কেউ যদি বলে থাকে সেটা তার ব্যক্তিগত মতামত। নির্বাচন কমিশন গঠন আইন নিয়ে বিএনপি থেকে দলীয়ভাবে কোনো মতামত দেওয়া হয়নি।

তিনি বলেন, আমরা প্রথম থেকে বলে আসছি, এমনকি খালেদা জিয়া অসুস্থ হওয়ার আগে যখন বাইরে ছিলেন তখনও উনি বলে আসছেন যে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না।

ইকবাল হাসান বলেন, নির্বাচন কমিশন কি করবে? নির্বাচন পরিচালনা করবে সরকার। এই সরকার থাকলে নির্বাচন কমিশন দিয়ে কী হবে? নির্বাচন কমিশন তখনই কার্যকর হবে যখন একটা নিরপেক্ষ সরকার থাকবে। তাদের অধীনে জাতীয় নির্বাচনেও জনগণ ভোট দিতে আসবে না, যা আমরা অতীতে দেখেছি।

পূর্বের গঠিত দুই সার্চ কমিটি ও বর্তমান সার্চ কমিটির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা জানতে চাইলে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমার কাছে নিরপেক্ষ মনে হয়নি। আর এটা কোনো বিষয়ই না। নিরপেক্ষ বিষয়টা তো অন্য ব্যাপার। আমার কথা হচ্ছে- বিএনপি এ নির্বাচন কমিশন নিয়ে আগ্রহী না। আমরা চাই এমন একটি সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এমন একটি প্রশাসন থাকবে, যে প্রশাসন একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে। যেটা ৯১, ৯৬ এবং ২০০৮ সালে দিতে পেরেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা