রাজনীতি

রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ৪০তম বিসিএসে উত্তীর্ণ ১৯৬৩

বুধবার (৩০ মার্চ) বিকেলে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুন্নাফ হোসেন বাবুর সভাপতিত্বে প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কৃষিবিদ আবদুস সালাম। সম্প্রসারণ উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাজমুল হুদা শাহ অ্যাপোলো।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু। বিশেষ বক্তা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম।

আরও পড়ুন: দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ আলী আবরার, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব।

আরও পড়ুন: ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক গোলাম দোস্তেগীর বিপ্লব প্রমুখ।

এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ উপজেলা আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগ ও তাঁর অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

মুন্সীগঞ্জে প্রয়াত উপমন্ত্রী আব্দুল হাই  স্মরণে দোয়া মাহফিল 

মুন্সীগঞ্জে সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা