ছবি: সংগৃহীত
রাজনীতি

নোয়াখালীতে আ.লীগের মতবিনিময় সভা 

নোয়াখালী প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নানামুখী ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জন-প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।

আরও পড়ুন : বিআরটি প্রকল্পে ভোগান্তি থাকবে না

শনিবার (১৭ জুন) দুপুরে সুবর্ণচর উপজেলার সওদাগরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় শিহাব উদ্দিন শাহিন বলেন, বিদ্যুৎ, তেল, গ্যাসকে ইস্যু করে বিএনপি দেশী-বিদেশী নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে সকলকে সজাগ থাকতে হবে।

আরও পড়ুন : আসামে ক্ষতিগ্রস্ত ৩৪ হাজার মানুষ

সভায় নোয়াখালী-৪ আসনে সদর-সুবর্ণচরের স্থানীয় নেতৃত্ব থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়নের দাবি জানান নেতৃবৃন্দ। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও জন-প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।

সভায় সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরীর সভাপতিত্বে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস জাহের, আওয়ামী লীগ নেতা ইকবাল মাহমুদ সোহেল, বেলায়েত হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইবনে ওয়াজিদ ইমন, যুবলীগ নেতা তাজ উদ্দিন বাবর, ছাত্রলীগ নেতা কাঞ্চন মজুমদার প্রমূখ বক্তব্য রাখেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা