প্রবাস

অবশেষে হাফ ছেড়ে বাচঁল সৌদি প্রবাসীরা

সান নিউজ ডেস্ক:
অবশেষে হাফ ছেড়ে বাচঁল সৌদি প্রবাসীরা। করোনা ভাইরাসের কারনে দীর্ঘ কয়েকমাসের লকডাউন আর কারফিউতে নাকাল প্রবাসীরা কর্মহীন আর করোনায় আক্রান্ত হয়ে অসহায় হয়ে পড়েছিলেন। আজ রোববার ২১ জুন হতে এতদিনের কারফিউ আর কঠোর লকডাউন উঠিয়ে নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ফলে আসন্ন হজ্জ সীমিত পরিসরে হতে পারে বলে ধারনা করা হচ্ছে। যদিও এখনও লোক সমাগম এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কর্তৃপক্ষের বিধি নিষেধ রয়েছে।
রিয়াদ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, আজ রোববার ২১ জুন ভোর ৬ টা হতে পুরো সৌদি আরব হতে কারফিউ তুলে নেয়ার ঘোষণা দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সাথে সব ধরণের বানিজ্যিক ও অর্থনৈতিক কর্মকান্ডের উপর হতে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়েছে। ফলে পূর্বের মতোই ২৪ ঘন্টা নিজ শহরে চলাচল কিংবা এক অঞ্চল/ শহর হতে অন্য অঞ্চল/ শহরে যাতায়াতে আর কোন বাধা থাকবেনা। তবে এ সময় মাস্ক পরাসহ সকল স্বাস্থ্য বিধি অনুসরন করতে হবে। উল্লেখ্য, সৌদিতে করোনায় ৫ জন বাংলাদেশী ডাক্তারসহ ৩৭৫ জন বাংলাদেশী মৃত্যুবরন করেছেন। এ বিধিনিষেধ উঠিয়ে দেয়ার ফলে এ বছর পবিত্র হজ¦ সম্পাদনের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্বান্ত আসতে পারে বলে ধারনা করা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা