সৌদি প্রবাসীদের টিকিট প্রদান শুরু
জাতীয়

সৌদি প্রবাসীদের টিকিট প্রদান শুরু

নিজস্ব প্রতিবেদক:

সৌদি প্রবাসীদের কাজে ফিরতে দ্বিতীয় দিনের মতো টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। আজ ৩৫০ জন টোকেনধারীকে ডাকা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হোটেল সোনারগাঁওয়ের কার্যালয়ে টিকিট বিক্রি শুরু হয়।

শুক্রবার ৩৫০ জন টোকেনধারীকে ডাকা হয়েছে বলে সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান। সাপ্তাহিক ছুটি ও জুমার দিন হওয়ায় একটু কম ডাকা হয়েছে। তবুও সময় থাকলে পরবর্তী সিরিয়াল অনুযায়ী টিকিট দেওয়া হবে বলে জানান তারা।

রিটার্ন টিকিট কেটে যারা দেশে এসেছিলেন এখন শুধু তারাই পর্যায়ক্রমে টিকিট পাবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। নতুন করে কোনো টিকিট ইস্যু করা হবে না।

ভিসা জটিলতার আশঙ্কায় দ্রুত টিকিট পেতে গত ছয় দিন ধরে হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে অবস্থান করছেন সৌদি গমনেচ্ছুরা। তবে সৌদি সরকার ইকামার মেয়াদ ২৪ দিন বাড়ানোয় সংকট কেটেছে অনেকটা।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

মুন্সীগঞ্জে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের খাতা শূন্য, ১৩ পরীক্ষার্থীর সবাই ফেল

মুন্সীগঞ্জে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা