জাতীয়

নাগরিকের চলাফেরায় বাধা দেয়া অসাংবিধানিক : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিজের মতো করে চলা সাংবিধানিক অধিকার। তা নিয়ন্ত্রণ করা অসাংবিধানিক বলে রায়ে উল্লেখ করেছেন হাইকোর্ট।

হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চের দেয়া গত ১৬ মার্চ রায়ের অনুলিপি রোববার (৪ এপ্রিল) প্রকাশ করা হয়েছে।

ওই দিন ঘোষিত রায়ে বলা হয়েছিল, বিদেশ যেতে কাউকে বিরত রাখতে যথাযথ আইন বা বিধি প্রণয়নের সময় এসেছে বলে এক রায়ে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

রায়ে বলা হয়, এ বিষয়ে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট আইন বা বিধি প্রণয়ন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে কাউকে বিদেশ যেতে নিষেধ করতে হলে সংশ্লিষ্ট আদালত থেকে অনুমতি নিতে হবে বলে ওই দিন এ রায় দেন। বিদেশ যেতে বাধা দেয়ার বৈধতা নিয়ে এক ব্যক্তির করা রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ ঘোষণা করে পর্যবেক্ষণসহ রায় দেয়া হয় ১৬ মার্চ।

পর্যবেক্ষণে আদালত বলেন, অর্থপাচারসহ দুর্নীতি দমন কমিশন (দুদক) বা অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় স্বার্থে কোনো ব্যক্তির বিদেশ যেতে নিষেধ করার ক্ষেত্রে যথাযথ আইন বা বিধি প্রণয়নের সময় এসেছে। সুনির্দিষ্ট আইন বা বিধি ছাড়া কাউকে বিদেশ যেতে নিষেধ করা সংবিধান ও আইনসম্মত নয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা