জাতীয়

লকডাউনে যেভাবে চলবে এনআইডি সেবা

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ রোধে সোমবার থেকে সরকার সাতদিনের কঠোর বিধিনিষেধ জারি করায় থমকে দাঁড়িছে জীবন-যাপন। এ প্রভাব জন সেবাখাতেও পড়েছে।

এ অবস্থায় আগামী ৭ দিন ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ এসএমএস, অনলাইন ও অন্যান্য মাধ্যমে পুরোদমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এনআইডি শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা।তবে অফিসিয়াল কার্যক্রম সীমিত পরিসরে চলবে বলে জানিয়েছেন তারা।

কর্মকর্তারা জানান, করোনার এই সংকটময় পরিস্থিতিতে এনআইডি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অনলাইন সেবা চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

অনলাইনের এই সেবা পেতে ভোটারকে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। বিধিনিষেধের এই সময়ে এসএমএস, অনলাইন ও অন্যান্য মাধ্যমে সেবা চলমান আছে। যে সেবাগুলো পাওয়া যাবে সেগুলো হল-জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ (ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কিন্তু এনআইডি কার্ড পাননি), জাতীয় পরিচয়পত্র নম্বর সংগ্রহ, জাতীয় পরিচয়পত্র সংশোধন, হারানো জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন, নতুন ভোটার নিবন্ধন ও এসএমএস সেবা।
যারা ভোটার হয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাননি, তারা অনলাইনে নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে এনআইডির কপি সংগ্রহ করতে পারবেন।

সরকারি বিধিনিধিষেধ উঠে গেলে পরবর্তী সময়ে মূল কপি পাবেন। মোবাইলের এসএমএসের মাধ্যমে এনআইডি নম্বর পাওয়ার পদ্ধতি : nid<formNo><dd-mm-yyyy> লিখে 105-এ পাঠাতে হবে। ফিরতি এসএমএস এর মাধ্যমে এনআইডি নম্বর প্রেরণ করা হবে। উদাহরণ : 105 এ প্রেরণ করুন nid <Form No><dd-mm-yyyy> nid XXXXXXX 24-08-1992।

তবে যারা কার্ড পাননি তারা তাদের নিবন্ধন ফরম নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন। পরে বায়োমেট্রিক যাচাই শেষে এনআইডি কপি বা নম্বর পাবেন তারা। তবে দ্বৈত ভোটার হলে এনআইডি কপি বা নম্বর পাওয়া যাবে না। যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু এনআইডি কার্ড পাননি তারা ওয়েবসাইটে ‘অন্যান্য তথ্যের’ ট্যাবে গিয়ে এনআইডি নম্বর লিংকে ফর্ম নম্বর ও DOB (জন্মতারিখ) দিলে আবেদনকারীর এনআইডি নম্বর পাবেন।

যারা এনআইডি নম্বর পেয়েছেন তারা অনলাইন পোর্টালে এনআইডির তথ্য ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে লগইন করতে পারবেন। লগইনের এর পর আবেদনকারী ফরমের এন্ট্রিকৃত সকল ডাটা দেখতে পারবেন। রেজিস্ট্রেশনকৃত ব্যক্তি যদি পূর্বে কার্ড না পেয়ে থাকেন তিনি চাইলে পোর্টাল থেকে এনআইডি কপি সংগ্রহ করতে পারবেন।

কোনো ব্যক্তি যদি জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেন, অথবা সংশোধন করতে চান তবে তিনি প্রয়োজনীয় দলিলাদি সংযুক্ত করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনকারী অনলাইনে এনআইডি কার্ডের আবেদনের বর্তমান অবস্থান জানতে পারবেন। আবেদন অনুমোদিত হলে আবেদনকারী এসএমএস পাবেন এবং পোর্টাল থেকে পুনরায় এনআইডি কপি সংগ্রহ করতে পারবেন।

যে সব যোগ্য নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি, তারা অনলাইনে ঠিকানায় ভোটার নতুন নিবন্ধনের আবেদন করে রাখতে পারবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট থানা, উপজেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসে এসে বায়োমেট্রিক দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। পরবর্তীতে তাদের আবেদন যাচাই-বাছাই করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে ও জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা