জাতীয়

মেট্রোরেলের বগির দ্বিতীয় চালান আসবে ১৬ জুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলবে দেশের প্রথম মেট্রোরেল। যা এখন আর স্বপ্ন নয় বাস্তবতার দাঁড়প্রান্তে।করোনার প্রাণঘাতী ছোবলেও থেমে নেই মেট্রোরেলের কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন স্বাস্থব্যধি মেনেই আগামী ১৬ ডিসেম্বর এটি চালু করতে পুরোদমে কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যেই মেট্রোরেলের প্রথম চালানের কোচগুলো আসা শুরু হয়েছে। দ্বিতীয় সেটের বগিও জাপানের কোবে সমুদ্রবন্দরে বুধবার (২১ এপ্রিল) জাহাজে ওঠানো শেষ হয়েছে। আগামী আগামী ১৬ জুনের মধ্যে দ্বিতীয় সেটটি বাংলাদেশের মোংলা বন্দর হয়ে উত্তরাস্থ ডিপোতে পৌঁছাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রথম উড়াল মেট্রোরেল ৬ কোচ বিশিষ্ট ২৪ সেট মেট্রোরেলে মোট কোচের সংখ্যা ১৪৪টি। তারমধ্যে বুধবার ছয় কোচ বিশিষ্ট প্রথম মেট্রোরেল সেট ঢাকার উত্তরার দিয়াবাড়ি ডিপোর নবনির্মিত ডিএমটিসিএল জেটিতে পৌঁছেছে। এগুলো ডিপোতে নেওয়ার কাজও চলছে। তৃতীয় ও চতুর্থ মেট্রোরেল সেটের শিপমেন্টের সম্ভাব্য তারিখ ১১ জুন এবং ১৩ আগস্টের মধ্যে উত্তরাস্থ ডিপোতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। পঞ্চম ট্রেন সেটের জাপান থেকে শিপমেন্টের সম্ভাব্য তারিখ চলতি বছরের ১৬ জুলাই এবং বাংলাদেশে পৌঁছানোর সম্ভাব্য তারিখ ১৭ সেপ্টেম্বর। মেট্রোরেলে সবমিলে ২৪ সেট ট্রেন আনা হবে। এগুলো ছয় কোচ বিশিষ্ট। ২৪ সেট ট্রেনে সবমিলিয়ে কোচ থাকছে ১৪৪টি। প্রতিটি ট্রেনে যাত্রী পরিবহনের ধারণ ক্ষমতা ২৩০৮ জন।

এদিকে বৃহস্পতিবার নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রকল্পের অগ্রগতির সর্বশেষ অবস্থা তুলে ধরে বলেন, বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি শতকরা ৬১.৪৯ ভাগ। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি ৮৩.৫২ শতাংশ। তিনি জানান, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি শতকরা ৫২.২২ ভাগ।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে করোনাকালেও আমরা প্রকল্পের কাজ এগিয়ে নিচ্ছি। প্রথম চালানে আসা বগিগুলো উত্তরার দিয়াবাড়িতে ডিপো এলাকার রেলপথে স্থাপন করা হচ্ছে।

সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন থেকে জানা গেছে, প্রকল্পের প্রথম পর্যায়ে উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও অংশের কাজ এগিয়েছে ৮৩ দশমিক ৫২ শতাংশ। আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ এগিয়েছে ৫৭ দশমিক ৬৮ শতাংশ। পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে প্রায় ৬২ শতাংশ। প্রকল্পের ডিপো এলাকার ভূমি উন্নয়ন কাজ নির্ধারিত সময়ের ৯ মাস আগে শেষ করায় সরকারের ৭০ কোটি ৫৮ লাখ টাকা সাশ্রয় হয়েছে। ডিপোর অভ্যন্তরে নির্মাণের জন্য নির্ধারিত মোট ৫২টি অবকাঠামোর মধ্যে ১৩টি অবকাঠামোর নির্মাণ কাজ শেষ হয়েছে।

প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত ১১.৭৩ কিলোমিটার ভায়াডাক্ট সম্পূর্ণ অংশের ইরেকশন গত ২৮ ফেব্রুয়ারি শেষ হয়েছে। মোট ২০.১০ কিলোমিটারের মধ্যে ১৩.৯৭ কিলোমিটার ভায়াডাক্টের ইরেকশন শেষ হয়েছে। এছাড়া ১৬টি মেট্রো রেল স্টেশনের নির্মাণ কাজ চলছে। ডিপোর অভ্যন্তরে রেললাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। ভায়াডাক্টের ওপরে ইতিমধ্যে ৯ কিলোমিটার রেললাইন বসানো হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা