জাতীয়

মালিবাগে  ট্রেনের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মালিবাগে মালবাহী ট্রেনের ধাক্কায় সাবজাল হোসেন (৪০) মানের এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

সোমবার (১২জুলাই) ভোর সাড়ে পাঁচটায় মালিবাগ রেল ক্রসিংয়ের এ দুর্ঘটনাটি ঘটে। মৃত সাবজাল ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার গোয়াটুলা বাজার গ্রামের মৃত কবির হোসেনের ছেলে।

হাসপাতালে নিয়ে আসা মৃতের ভায়রা ভাই মানিক জানান, স্ত্রী নার্গিস বেগম বাসা বাড়িতে কাজ করে। তাকে কাজের জন্য বাহিরের রাস্তায় এগিয়ে দিয়ে ফেরার পথে রাস্তা পারাপার হওয়ার এই সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় সাবজাল।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সাড়ে সাতটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৮ তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি রেলওয়ে কমলাপুর থানা অবগত করা হয়েছে।

বর্তমানে,মগবাজার ওয়ারলেস গেইট বস্তি,শাহ আলমের বাসার ভাড়াটিয়া। পরিবারের সাথে থাকতেন। তিনি এক ছেলে এক মেয়ের জনক ছিলেন।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা