জাতীয়
নেই স্বাস্থ্যবিধি

নেয়া হচ্ছে মনগড়া ভাড়া 

জাহিদ রাকিব

পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ। এতে করে ভিড় বাড়ছে দূরপাল্লার পরিবহনগুলোতে। সরকারি বিধি অনুযায়ী করোনা সংক্রমণ রোধে ৫০ শতাংশ সিট ফাঁকা রেখে চলার কথা থাকলেও তা মানা হচ্ছে না। বাস মালিকরা আদায় করছে নিজেদের মনগড়া ভাড়া। যাত্রীরাও পরছেন না মাস্ক।

শনিবার (১৭ জুলাই) সকালে রাজধানীর বৃহত্তর বাস টার্মিনাল সায়েদাবাদ এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

সায়েদাবাদ থেকে নোয়াখালী রুটে চলাচলকারী হিমাচল, ইকনো, ঢাকা এক্সপ্রেস পরিবহনের বাসে সরকার নির্ধারিত ৬০ শতাংশের বেশি ভাড়া নেয়া হচ্ছে। এ রুটে ঢাকা থেকে নোয়াখালী পর্যন্ত আগে যাত্রীদের কাছ থেকে ৩৮০ টাকা ভাড়া নেয়া হলেও আজ নেওয়া হচ্ছে ৭৫০-৮০০ টাকা। আর এ নিয়ে কিছু কিছু যাত্রীর সঙ্গে বাস শ্রমিকদের বাকবিতণ্ডাও হয়। বাসে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নেওয়ার কথা থাকলেও তা মানা হয়নি।

এ বিষয়ে সায়েদাবাদ থেকে শ্রীমঙ্গল রূপশী বাংলা পরিবহনের যাত্রী রফিকুল ইসলাম বলেন, ৬০ শতাংশ বেশি নয়, বাসের লোকেরা ভাড়া নিচ্ছেন দ্বিগুণ। ৪৭০ টাকার ভাড়া নেয়া হচ্ছে ১০০০ টাকা।

সেলিনা সুলতানা নামে আরেক যাত্রী বলেন, গণপরিবহণে অর্ধেক যাত্রী নেয়ার কথা থাকলেও ভাড়া নিচ্ছে দ্বিগুণ। এ বিষয়ে সরকারের নজর দেয়া উচিত।

ঈদ করতে ফেনীর ছাগল ভূইয়া যাচ্ছেন স্ত্রীসহ আনোয়ান হোসেনের পরিবার। তিনি বলেন, গ্রামে আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ করতে যাচ্ছি। বাসের অতিরিক্ত ভাড়ার বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। সরকার বলছে ৬০ শতাংশ ভাড়া বেশি নেয়ার জন্য কিন্তু তা কেউ মানছে না। নিজেদের খেয়ালখুশি মতো ভাড়া বেশি নেয়া হচ্ছে ।

কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি বাসে দেখা যায়, অর্ধেক আসন খালি থাকলেও বেশিরভাগই পাশাপাশি যাত্রী নিতে দেখা যায়। এই সময় পাশাপাশি কেন বসছেন জানতে চাইলে তারা বলেন, দুই সিটে একজন বসলে ডাবল ভাড়া। কাউন্টার থেকে বলছে একসাথে বসলে ভাড়া কম নিবে।

সায়েদাবাদ বাস টার্মিনালেও দেখা যায় অনেক যাত্রী বাসের জন্য অপক্ষো করছে। তবে যেসব যাত্রী দল বেঁধে অপেক্ষা করছে তাদের বেশিরভাগেরই মুখে মাস্ক নেই। বাসেও বসে আছে মাস্কবিহীন যাত্রী।

অতিরিক্ত ভাড়ার বিষয়ে হিমাচল কাউন্টারের ম্যানেজার আবুল হাশেম বলেন, আমরা সরকার নির্ধারিত ভাড়া নিচ্ছি। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, কোন কোন যাত্রী আমাদের ঈদ বোনাস হিসেবে খুশি হয়ে চা-নাস্তার জন্য বাড়তি টাকা দেয়।

স্বাস্থ্যবিধি নিয়ে ইকনো কাউন্টার ম্যানেজার বলেন, আমরা প্রতিনিয়ত যাত্রীদের বলছি যাতে তারা ভিড় না করে, সবাই যাতে মাক্স পরে। অনেকেই আমাদের কথা শুনছে না।

অতিরিক্ত ভাড়ার বিষয়ে সায়েদাবাদ টার্মিনাল পুলিশ বক্সের সার্জেন্ট ইমরান হোসেন বলেন, সরকার নির্ধারিত ৬০ শতাংশের বেশি কোন বাস ভাড়া নিলে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো। তা ছাড়া আমাদের কাছে কোন যাত্রী অভিযোগ করে নাই।

সান নিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা